হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ম্যাকরন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


প্যারিস, ২৩ অক্টোবর – ফিলিস্তিন-ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা একে একে তেল আবিব সফর করছেন। এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ অক্টোবর) তিনি ইসরায়েল সফরে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের চালানো অতর্কিত হামলায় ১৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জন ফ্রান্সের নাগরিকও ছিল। ইসরায়েল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি এ হামলায় ১৫০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে দুই সপ্তাহের অধিক সময় ধরে চালানো ইসরায়েল হামলায় ৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। এ হামলার পর ফ্রান্সের সাতজন নাগরিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এদের মধ্যে একজন নারী হামাসের নিকট বন্দি রয়েছে বলে জানা গেছে।

ম্যাক্রো বলছেন, বাকীরা হয়তো তাদের কাছে জিম্মি রয়েছে। তবে এটা নিশ্চিত নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতোমধ্যে ইসরায়েল ভ্রমণ করেছেন।

এছাড়াও গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যুদ্ধ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ম্যাকরন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ম্যাকরন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ২৩ অক্টোবর – ফিলিস্তিন-ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা একে একে তেল আবিব সফর করছেন। এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ অক্টোবর) তিনি ইসরায়েল সফরে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের চালানো অতর্কিত হামলায় ১৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জন ফ্রান্সের নাগরিকও ছিল। ইসরায়েল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি এ হামলায় ১৫০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে দুই সপ্তাহের অধিক সময় ধরে চালানো ইসরায়েল হামলায় ৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। এ হামলার পর ফ্রান্সের সাতজন নাগরিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এদের মধ্যে একজন নারী হামাসের নিকট বন্দি রয়েছে বলে জানা গেছে। ম্যাক্রো বলছেন, বাকীরা হয়তো তাদের কাছে জিম্মি রয়েছে। তবে এটা নিশ্চিত নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতোমধ্যে ইসরায়েল ভ্রমণ করেছেন। এছাড়াও গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যুদ্ধ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৩ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×