হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘কিছু কোম্পানি সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ অক্টোবর – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু কোম্পানি তাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রী বলেন, কোম্পানিগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। তাতে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এ সময় সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

একই সঙ্গে এই অবস্থা থেকে উত্তরণে সরকারি ক্রয় ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিকেলে সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সেখানে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, সরকারি যে ক্রয় হয় সেটা যেন আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কিছু কিছু কোম্পানি তাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে। কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। আমাদের উন্নয়ন কাজগুলোর অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশের উন্নয়ন কাজগুলো যেন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দ্রুত সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যোগ করেন মাহবুব হোসেন।

এখন এ সংক্রান্ত বিধিবিধান পরিবর্তনের জন্য সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘কিছু কোম্পানি সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

‘কিছু কোম্পানি সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘কিছু কোম্পানি সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ অক্টোবর – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু কোম্পানি তাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোম্পানিগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। তাতে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এ সময় সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি। একই সঙ্গে এই অবস্থা থেকে উত্তরণে সরকারি ক্রয় ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সেখানে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, সরকারি যে ক্রয় হয় সেটা যেন আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কিছু কিছু কোম্পানি তাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে। কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। আমাদের উন্নয়ন কাজগুলোর অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন কাজগুলো যেন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দ্রুত সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যোগ করেন মাহবুব হোসেন। এখন এ সংক্রান্ত বিধিবিধান পরিবর্তনের জন্য সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আরটিভি নিউজ আইএ/ ২৩ অক্টোবর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘কিছু কোম্পানি সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×