হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চার কোটির গাড়ি কিনলেন শ্রদ্ধা, পূজা দিয়ে বসলেন চালকের আসনে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৬ অক্টোবর – ক্যারিয়ারে খুব একটা ‘হিট’ ছবির মুখ না দেখলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু সুপারহিট শ্রদ্ধা কাপুর। তাই দশমীর দিন শুভ মুহূর্তে ল্যাম্বরগিনি নিয়ে হাজির হলেন শক্তি কাপুরকন্যা। সেই গাড়ি নিয়ে সোজা ইসকন মন্দিরে ছুটলেন পূজা দিতে।

লাল রঙের ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা কিনেছেন শ্রদ্ধা কাপুর। যার বাজারমূল্য ৪ কোটি টাকা। আর নতুন গাড়ি কিনেই ‘টক অব দ্য টাউন’ অভিনেত্রী। ইসকনে গিয়ে সেখানে গাড়ির পূজাও করলেন শ্রদ্ধা। গাড়িতে ধূপ দেখিয়ে, মালা পরাতে দেখা গেল অভিনেত্রীকে। সেসব ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মুম্বাইয়ের ল্যাম্বরগিনি প্রধান পূজা চৌধুরিও শ্রদ্ধার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, আজ আমার একটি বিশেষ মুহূর্ত। বহু বছর ধরে আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত। মুম্বাইতে প্রথম কোনো প্রতিভাবান নারীর কাছে ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা তুলে দিতে পেরে আমি খুশি।

তবে এত মূল্যের গাড়ি কেনার জন্য শ্রদ্ধা কাপুরকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে। যদিও সেসবে কান না দিয়ে অভিনেত্রী এখন নতুন ‘রথ’ নিয়ে বেজায় উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, শ্রদ্ধা অভিনীত রম-কম ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেয়েছে মাসখানেক আগে। আর রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনেত্রীকে দেখা যাবে ‘স্ত্রী ২’তে।

আইএ/ ২৬ অক্টোবর ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

চার কোটির গাড়ি কিনলেন শ্রদ্ধা, পূজা দিয়ে বসলেন চালকের আসনে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চার কোটির গাড়ি কিনলেন শ্রদ্ধা, পূজা দিয়ে বসলেন চালকের আসনে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৬ অক্টোবর – ক্যারিয়ারে খুব একটা ‘হিট’ ছবির মুখ না দেখলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু সুপারহিট শ্রদ্ধা কাপুর। তাই দশমীর দিন শুভ মুহূর্তে ল্যাম্বরগিনি নিয়ে হাজির হলেন শক্তি কাপুরকন্যা। সেই গাড়ি নিয়ে সোজা ইসকন মন্দিরে ছুটলেন পূজা দিতে। লাল রঙের ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা কিনেছেন শ্রদ্ধা কাপুর। যার বাজারমূল্য ৪ কোটি টাকা। আর নতুন গাড়ি কিনেই ‘টক অব দ্য টাউন’ অভিনেত্রী। ইসকনে গিয়ে সেখানে গাড়ির পূজাও করলেন শ্রদ্ধা। গাড়িতে ধূপ দেখিয়ে, মালা পরাতে দেখা গেল অভিনেত্রীকে। সেসব ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। মুম্বাইয়ের ল্যাম্বরগিনি প্রধান পূজা চৌধুরিও শ্রদ্ধার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, আজ আমার একটি বিশেষ মুহূর্ত। বহু বছর ধরে আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত। মুম্বাইতে প্রথম কোনো প্রতিভাবান নারীর কাছে ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা তুলে দিতে পেরে আমি খুশি। তবে এত মূল্যের গাড়ি কেনার জন্য শ্রদ্ধা কাপুরকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে। যদিও সেসবে কান না দিয়ে অভিনেত্রী এখন নতুন ‘রথ’ নিয়ে বেজায় উচ্ছ্বসিত। প্রসঙ্গত, শ্রদ্ধা অভিনীত রম-কম ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেয়েছে মাসখানেক আগে। আর রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনেত্রীকে দেখা যাবে ‘স্ত্রী ২’তে। আইএ/ ২৬ অক্টোবর ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×