হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাড়াও সমাবেশের জন্য দুইটি ভেন্যুর প্রস্তাব দিতে বলা হয়েছিল দলটিকে। কিন্তু নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত অনড় বিএনপি। এই অবস্থায় ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। এর ফলে সমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি সূত্র বলছে, সমাবেশের ভেন্যু নিয়ে ডিএমপির পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব এলে তা গ্রহণ করবে বিএনপি। কারণ কোনো ধরনের সহিংস পরিবেশ সৃষ্টি হোক তা চান না দলের শীর্ষ নেতারা।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। বৈঠকের বিষয়বস্তু ছিল- প্রশাসনের পক্ষে থেকে সমাবেশের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো জায়গায় করতে প্রস্তাব দেওয়া হলে করণীয় কী হবে এবং যদি অনুমতি না দেওয়া হয় তাহলে দলের পরবর্তী করণীয় কী হবে। এ বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৭ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাড়াও সমাবেশের জন্য দুইটি ভেন্যুর প্রস্তাব দিতে বলা হয়েছিল দলটিকে। কিন্তু নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত অনড় বিএনপি। এই অবস্থায় ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। এর ফলে সমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একটি সূত্র বলছে, সমাবেশের ভেন্যু নিয়ে ডিএমপির পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব এলে তা গ্রহণ করবে বিএনপি। কারণ কোনো ধরনের সহিংস পরিবেশ সৃষ্টি হোক তা চান না দলের শীর্ষ নেতারা। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। বৈঠকের বিষয়বস্তু ছিল- প্রশাসনের পক্ষে থেকে সমাবেশের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো জায়গায় করতে প্রস্তাব দেওয়া হলে করণীয় কী হবে এবং যদি অনুমতি না দেওয়া হয় তাহলে দলের পরবর্তী করণীয় কী হবে। এ বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে। সূত্র: জাগো নিউজএম ইউ/২৭ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×