হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ৪২ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৩ নভেম্বর – ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি ফিলিস্তিনি পরিবার দাবি করেছে, গাজায় এক দিনে তাদের পরিবারের তিন প্রজন্মের ৪২ জনকে হত্যা করা হয়েছে।

সিএনএনকে তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল বলেন, চলমান যুদ্ধে তাদের পরিবারে ৪২ আত্মীয় নিহত হয়েছেন। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে তারা মারা গেছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ দম্পতি জানান, ইসরায়েলি বিমান হামলায় তাদের পরিবারের সবাই নিহত হন। গাজা শহরের শেখ ইজলিন অঞ্চলে ১৯ অক্টোবর তাদের পরিবারের সদস্যদের ওপর এ হামলা করে তাদের হত্যা করা হয় বলে দাবি করেন তারা।

তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল যুক্তরাষ্ট্রে মিনেসোটার ম্যাপেল গ্রোভে থাকেন। হামুদা সিএনএনকে বলেছেন, ১৯ অক্টোবর পরপর দুটি বিস্ফোরণে তার স্ত্রী, চার ভাই, এক বোন এবং তাদের বেশিরভাগ সন্তানকে হারিয়েছেন। তাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তারাও গাজার একই পাড়ার বাসিন্দা ছিলেন। তবে ২০০৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এদিকে বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

সূত্র: কালবেলা
আইএ/ ০৩ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ৪২ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ৪২ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৩ নভেম্বর – ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি ফিলিস্তিনি পরিবার দাবি করেছে, গাজায় এক দিনে তাদের পরিবারের তিন প্রজন্মের ৪২ জনকে হত্যা করা হয়েছে। সিএনএনকে তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল বলেন, চলমান যুদ্ধে তাদের পরিবারে ৪২ আত্মীয় নিহত হয়েছেন। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে তারা মারা গেছেন। এ দম্পতি জানান, ইসরায়েলি বিমান হামলায় তাদের পরিবারের সবাই নিহত হন। গাজা শহরের শেখ ইজলিন অঞ্চলে ১৯ অক্টোবর তাদের পরিবারের সদস্যদের ওপর এ হামলা করে তাদের হত্যা করা হয় বলে দাবি করেন তারা। তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল যুক্তরাষ্ট্রে মিনেসোটার ম্যাপেল গ্রোভে থাকেন। হামুদা সিএনএনকে বলেছেন, ১৯ অক্টোবর পরপর দুটি বিস্ফোরণে তার স্ত্রী, চার ভাই, এক বোন এবং তাদের বেশিরভাগ সন্তানকে হারিয়েছেন। তাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তারাও গাজার একই পাড়ার বাসিন্দা ছিলেন। তবে ২০০৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এদিকে বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। সূত্র: কালবেলাআইএ/ ০৩ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×