হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেপালে ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিলো ১৫৭ জনের প্রাণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


কাঠমান্ডু, ০৪ নভেম্বর – নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭- এ পৌঁছেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, ভূমিকম্পে ৩৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। যারা সামান্য আহত হয়েছেন তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কাঠমান্ডু, সুরখেত ও নেপালগঞ্জে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

নেপালের পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল জাজারকোটে ১০৫ জন মারা গেছে। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টা পর্যন্ত পার্শ্ববর্তী জেলা পশ্চিম রুকুমে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও ত্রাণসামগ্রীসহ ভূমিকম্প কবলিত জেলাগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি অবিলম্বে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে জাজারকোট জেলায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। রাজধানী কাঠমান্ডু ও প্রতিবেশী ভারতের কয়েকটি শহরেও ওই সময় কম্পন অনুভূত হয়েছে।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ০৪ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেপালে ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিলো ১৫৭ জনের প্রাণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেপালে ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিলো ১৫৭ জনের প্রাণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ০৪ নভেম্বর – নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭- এ পৌঁছেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, ভূমিকম্পে ৩৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। যারা সামান্য আহত হয়েছেন তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কাঠমান্ডু, সুরখেত ও নেপালগঞ্জে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। নেপালের পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল জাজারকোটে ১০৫ জন মারা গেছে। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টা পর্যন্ত পার্শ্ববর্তী জেলা পশ্চিম রুকুমে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও ত্রাণসামগ্রীসহ ভূমিকম্প কবলিত জেলাগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি অবিলম্বে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে জাজারকোট জেলায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। রাজধানী কাঠমান্ডু ও প্রতিবেশী ভারতের কয়েকটি শহরেও ওই সময় কম্পন অনুভূত হয়েছে। সূত্র: রাইজিংবিডিআইএ/ ০৪ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×