হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩০হাজার পিস বিদেশী সিগারেটের শলাকা উদ্ধার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।
এসময় মোহাম্মদ ইয়াছিন(১৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। সে ক্যাম্প-৯ এর আব্দুর শুক্কুরের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক( ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যম কে জানান,” বালুখালী তুর্কি হাসপাতাল সংলগ্ন ক্যাম্পে রোহিঙ্গার বসতঘরে সিগারেট মজুদের খবর পায় র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্প-৯ এর মোহাম্মদ ইয়াছিনকে বিদেশি সিগারেট সহ গ্রেফতার করা হয়। তিন ধরনের বিদেশি সিগারেটের ৪৩টি কার্টুন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইয়াছিন জানায়, সে দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদেশী সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার হতে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে এসে তার বসত ঘরে অভিনব পন্থায় মজুদ করে। পরবর্তীতে সে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজার ও চট্টগ্রাম শহরসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর এ কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক রোহিঙ্গা যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন
Print Image
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩০হাজার পিস বিদেশী সিগারেটের শলাকা উদ্ধার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। এসময় মোহাম্মদ ইয়াছিন(১৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। সে ক্যাম্প-৯ এর আব্দুর শুক্কুরের ছেলে। অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক( ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যম কে জানান," বালুখালী তুর্কি হাসপাতাল সংলগ্ন ক্যাম্পে রোহিঙ্গার বসতঘরে সিগারেট মজুদের খবর পায় র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্প-৯ এর মোহাম্মদ ইয়াছিনকে বিদেশি সিগারেট সহ গ্রেফতার করা হয়। তিন ধরনের বিদেশি সিগারেটের ৪৩টি কার্টুন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইয়াছিন জানায়, সে দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদেশী সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার হতে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে এসে তার বসত ঘরে অভিনব পন্থায় মজুদ করে। পরবর্তীতে সে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজার ও চট্টগ্রাম শহরসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর এ কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×