হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


জাকার্তা, ০৮ নভেম্বর – ইন্দোনেশিয়ার বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১১টা ৫৩ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছিল সংস্থাটি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিকবিষয়ক সংস্থা বিএমকেজি বলেছে, বুধবারের এই ভূমিকম্প তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে মৃদুভাবে অনুভূত হয়েছে।

ল্যাম্বার্ট তাতাং নামে এক বাসিন্দা এএফপিকে বলেছেন, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। তবে আমরা আতঙ্কিত হইনি। কেননা আমরা ভূমিকম্পে অভ্যস্ত।

৪১ বছর বয়সী এই বাসিন্দা আরও বলেছেন, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে এখানে সব কিছু স্বাভাবিকভাবে চলছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অবস্থিত ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছরের নভেম্বরে দেশটির পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০২ জন মানুষের মৃত্যু হয়েছিল।

তার আগে ২০০৪ সালে সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং তৎ পরবর্তী সুনামিতে এই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ ছিলেন ইন্দোনেশিয়ার।

সূত্র: কালভেলা
আইএ/ ০৮ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জাকার্তা, ০৮ নভেম্বর – ইন্দোনেশিয়ার বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১১টা ৫৩ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছিল সংস্থাটি। ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিকবিষয়ক সংস্থা বিএমকেজি বলেছে, বুধবারের এই ভূমিকম্প তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে মৃদুভাবে অনুভূত হয়েছে। ল্যাম্বার্ট তাতাং নামে এক বাসিন্দা এএফপিকে বলেছেন, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। তবে আমরা আতঙ্কিত হইনি। কেননা আমরা ভূমিকম্পে অভ্যস্ত। ৪১ বছর বয়সী এই বাসিন্দা আরও বলেছেন, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে এখানে সব কিছু স্বাভাবিকভাবে চলছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অবস্থিত ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছরের নভেম্বরে দেশটির পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০২ জন মানুষের মৃত্যু হয়েছিল। তার আগে ২০০৪ সালে সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং তৎ পরবর্তী সুনামিতে এই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ ছিলেন ইন্দোনেশিয়ার। সূত্র: কালভেলাআইএ/ ০৮ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×