হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় থাকবেন তামিম!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ নভেম্বর – ২০২১ সালেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। মূলত তরুণদের জায়গা করে দিতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় ফেরার কথা জানিয়েছেন দেশসেরা এই ওপেনার।

অনেক নাটকীয়তার পর চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে সুযোগ পাননি তামিম। তাকে নিয়ে যা হলো সেটা হয়তো সংক্ষিপ্তভাবে লিখে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। বিশ্বকাপে দলের সঙ্গে না থাকলেও ধারাভাষ্যকার হিসেবে থাকার সুযোগ ছিল তার।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তবে পরের বছর বিশ্বকাপে হয়তো ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। শুক্রবার (১০ নভেম্বর) বহুজাতিক ই-কমার্স কোম্পানি দারাজের একটি লাইভ শোতে এসে এসব জানান তামিম। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেলেও যেতে পারে তাকে বলে জানিয়েছেন তিনি।

তামিম বলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

কমেন্ট্রি বক্সে তামিমের অবশ্য পূর্বের অভিজ্ঞতা রয়েছে। বিপিএলের একটি ম্যাচে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল। মূলত সেই থেকেই সাধারণ ক্রিকেট প্রেমীরা ধারণা পেয়েছিলেন হয়তো ধারাভাষ্যকার হিসেবে ভালো করতে পারেন তিনি।

কেনোনা আতহার আলী খান বাদে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অন্য কাউকে ধারাভাষ্য দিতে দেখা যায় না খুব একটা। তামিমও জানালেন যদি তিনি উপভোগ করেন হয়তো ভবিষ্যৎ প্রফেশন হিসেবে এটিকেই বেছে নিবেন।

যে কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিমের, এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। বিশ্বকাপ শেষেই নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও তামিমকে দেখা যাবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) খেলছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সে হিসেবে তামিম কখন আবার ক্রিকেটে ফিরবেন, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েও যে ক্রিকেটেই থাকছেন তা প্রায় নিশ্চিত।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় থাকবেন তামিম!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় থাকবেন তামিম!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ নভেম্বর – ২০২১ সালেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। মূলত তরুণদের জায়গা করে দিতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় ফেরার কথা জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। অনেক নাটকীয়তার পর চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে সুযোগ পাননি তামিম। তাকে নিয়ে যা হলো সেটা হয়তো সংক্ষিপ্তভাবে লিখে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। বিশ্বকাপে দলের সঙ্গে না থাকলেও ধারাভাষ্যকার হিসেবে থাকার সুযোগ ছিল তার। তবে পরের বছর বিশ্বকাপে হয়তো ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। শুক্রবার (১০ নভেম্বর) বহুজাতিক ই-কমার্স কোম্পানি দারাজের একটি লাইভ শোতে এসে এসব জানান তামিম। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেলেও যেতে পারে তাকে বলে জানিয়েছেন তিনি। তামিম বলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কমেন্ট্রি বক্সে তামিমের অবশ্য পূর্বের অভিজ্ঞতা রয়েছে। বিপিএলের একটি ম্যাচে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল। মূলত সেই থেকেই সাধারণ ক্রিকেট প্রেমীরা ধারণা পেয়েছিলেন হয়তো ধারাভাষ্যকার হিসেবে ভালো করতে পারেন তিনি। কেনোনা আতহার আলী খান বাদে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অন্য কাউকে ধারাভাষ্য দিতে দেখা যায় না খুব একটা। তামিমও জানালেন যদি তিনি উপভোগ করেন হয়তো ভবিষ্যৎ প্রফেশন হিসেবে এটিকেই বেছে নিবেন। যে কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিমের, এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। বিশ্বকাপ শেষেই নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও তামিমকে দেখা যাবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) খেলছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সে হিসেবে তামিম কখন আবার ক্রিকেটে ফিরবেন, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েও যে ক্রিকেটেই থাকছেন তা প্রায় নিশ্চিত। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১১ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×