হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১২ নভেম্বর – বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি পুরস্কার। এবার গান লিখে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি বছর জুন মাসে মুক্তি পায় ‘অ্যাবানডান্স অব মিলেটস’-নামের গানটি। এ গানে মিলেট তথা বাজরার (এক ধরনের শস্য) গুণাগুণ বর্ণনা করেছেন মোদি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

গ্র্যামি পুরস্কার-২০২৪ এর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে গানটি। ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনি শাহ এবং তার স্বামী গৌরব শাহ গানটি গেয়েছেন।

শুক্রবার রাতে গ্র্যামির অফিসিয়াল পেজে এ গানটির মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। গত জুন মাসে মুক্তি পায় গান। সেই সময় ফাল্গুনি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার স্বামী গৌরব এ গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে।’

গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’-এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনি। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় তার। মিলেট শস্যের উৎপাদন ভারতের বাজারে কীভাবে ক্ষুধা দূর করবে সে ভাবনা থেকেই গানটি লেখা। মিলেট চাষ দেশের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভজনক সে কথাও তুলে ধরেছেন।

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনি, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডোর ফিলসহ আরও অনেক বিখ্যাত শিল্পীর গান।

সূত্র: কালবেলা
আইএ/ ১২ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১২ নভেম্বর – বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি পুরস্কার। এবার গান লিখে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর জুন মাসে মুক্তি পায় ‘অ্যাবানডান্স অব মিলেটস’-নামের গানটি। এ গানে মিলেট তথা বাজরার (এক ধরনের শস্য) গুণাগুণ বর্ণনা করেছেন মোদি। গ্র্যামি পুরস্কার-২০২৪ এর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে গানটি। ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনি শাহ এবং তার স্বামী গৌরব শাহ গানটি গেয়েছেন। শুক্রবার রাতে গ্র্যামির অফিসিয়াল পেজে এ গানটির মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। গত জুন মাসে মুক্তি পায় গান। সেই সময় ফাল্গুনি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার স্বামী গৌরব এ গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে।’ গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’-এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনি। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় তার। মিলেট শস্যের উৎপাদন ভারতের বাজারে কীভাবে ক্ষুধা দূর করবে সে ভাবনা থেকেই গানটি লেখা। মিলেট চাষ দেশের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভজনক সে কথাও তুলে ধরেছেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনি, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডোর ফিলসহ আরও অনেক বিখ্যাত শিল্পীর গান। সূত্র: কালবেলাআইএ/ ১২ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×