হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকার নবাবপুরে একটি ভবন থেকে ৬ ককটেল ও কেরোসিন তেল উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ নভেম্বর – রাজধানীর নবাবপুর রোডের একটি বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এর আগে রাত পৌনে ১২টার পর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানিয়েছিলেন, নবাবপুর রোডের ওই বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এরপরই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

এরপর র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে।

র‌্যাব ধারণা করছে, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতেই এই বিস্ফোরক দ্রব্য আনা হয়েছিল। সামনের অবরোধে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো সরকার বিরোধীরা।

এদিকে, চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোববার থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ২টি নসিমন ও ১টি ট্রাক পুড়ে গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকার নবাবপুরে একটি ভবন থেকে ৬ ককটেল ও কেরোসিন তেল উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকার নবাবপুরে একটি ভবন থেকে ৬ ককটেল ও কেরোসিন তেল উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ নভেম্বর – রাজধানীর নবাবপুর রোডের একটি বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এর আগে রাত পৌনে ১২টার পর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানিয়েছিলেন, নবাবপুর রোডের ওই বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এরপরই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে। এরপর র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে। র‌্যাব ধারণা করছে, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতেই এই বিস্ফোরক দ্রব্য আনা হয়েছিল। সামনের অবরোধে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো সরকার বিরোধীরা। এদিকে, চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোববার থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ২টি নসিমন ও ১টি ট্রাক পুড়ে গেছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৪ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×