হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমি কাকে কতটুকু দেখাব, সেটা আমার ওপর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ নভেম্বর – তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের কোনো শেষ নেই। কিছু একটা পেলেই সেটা নিয়ে চর্চায় বসে যান নেটিজেনরা। অন্যদিকে অনেক তারকাও আছেন, যারা ভক্তদের আলোচনা-সমালোচনাকে একেবারেই পাত্তা দেননা। কিংবা সমালোচনা করলেও কোনো আপত্তি নেই তার। এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তেমনই একজন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট দেন তিনি। সেখানেই অভিনেত্রী জানালেন, তিনি কাকে কতটুকু দেখাবেন সেটা তার ওপর নির্ভর করে।

পাঠকদের সুবিধার জন্য সুনেরাহর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা/সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারও মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেটা সহ্য করব না।

আমার অফুন্ত সময়, শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব/জানাব সেটা আমার ওপর। তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারও, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনও নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না/হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে নোংরা ভাবে জড়াবেন না। ধন্যবাদ।

আইএ/ ১৭ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আমি কাকে কতটুকু দেখাব, সেটা আমার ওপর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমি কাকে কতটুকু দেখাব, সেটা আমার ওপর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ নভেম্বর – তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের কোনো শেষ নেই। কিছু একটা পেলেই সেটা নিয়ে চর্চায় বসে যান নেটিজেনরা। অন্যদিকে অনেক তারকাও আছেন, যারা ভক্তদের আলোচনা-সমালোচনাকে একেবারেই পাত্তা দেননা। কিংবা সমালোচনা করলেও কোনো আপত্তি নেই তার। এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তেমনই একজন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট দেন তিনি। সেখানেই অভিনেত্রী জানালেন, তিনি কাকে কতটুকু দেখাবেন সেটা তার ওপর নির্ভর করে। পাঠকদের সুবিধার জন্য সুনেরাহর পোস্টটি হুবহু তুলে ধরা হলো- আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা/সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারও মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেটা সহ্য করব না। আমার অফুন্ত সময়, শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব/জানাব সেটা আমার ওপর। তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারও, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি। আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনও নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না/হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে নোংরা ভাবে জড়াবেন না। ধন্যবাদ। আইএ/ ১৭ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×