হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


বরিশাল, ২৪ নভেম্বর – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না তার দল। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম (রহ.) কখনও অন্যায়ের সামনে মাথা নত করেননি। যত বড় বাধার পাহাড় নেমে আসুক না কেন সত্যের পথ থেকে তিনি কখনও বিচ্যুত হননি। আমরাও অন্যায়ের সঙ্গে কখনও আপস করব না। চরমোনাই বাৎসরিক মাহফিলে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এ মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, সংসদ নির্বাচনে নায়ক, গায়ক ও খেলোয়াড়দের মনোনয়ন দিয়ে জাতীয় সংসদকে তামাশার মঞ্চে পরিণত করেছে আওয়ামী লীগ।

এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মানসুর আহমাদ সাকী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি নূরুল বশর আজিজী।

আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন মাহফিল মিডিয়া কমিটির সদস্য এইচ এম সানাউল্লাহ।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বরিশাল, ২৪ নভেম্বর – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না তার দল। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম (রহ.) কখনও অন্যায়ের সামনে মাথা নত করেননি। যত বড় বাধার পাহাড় নেমে আসুক না কেন সত্যের পথ থেকে তিনি কখনও বিচ্যুত হননি। আমরাও অন্যায়ের সঙ্গে কখনও আপস করব না। চরমোনাই বাৎসরিক মাহফিলে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, সংসদ নির্বাচনে নায়ক, গায়ক ও খেলোয়াড়দের মনোনয়ন দিয়ে জাতীয় সংসদকে তামাশার মঞ্চে পরিণত করেছে আওয়ামী লীগ। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মানসুর আহমাদ সাকী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি নূরুল বশর আজিজী। আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন মাহফিল মিডিয়া কমিটির সদস্য এইচ এম সানাউল্লাহ। সূত্র: কালবেলাআইএ/ ২৪ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×