হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দণ্ডিত আসামিরা হলেন, মুফিদুল আলম সিকদার, আবু কায়সার শিপলু, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী। এরা সকলেই উষিয়া উপজেলার বাসিন্দা। এই মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় অবশিষ্ট ৮ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসটি-২০১/২০০৮ মামলার শুনানি শেষে বিচারক মহিউদ্দিন মুরাদ পৃথক ধারায় এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডিত শাকের আলী ব্যতীত অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আসামিদের ফৌজদারী দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পেনাল কোড ১৮৬০ এর ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে আরো ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার করে জরিমানা অনাদয়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে।

রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন। আসামি পক্ষে প্রধান আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ।

প্রসঙ্গতঃ ২০০১ সালের ২৪ জুলাই জায়গা জমির বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছলিম উল্লাহ প্রকাশ পুতন আলী মিস্ত্রি ও শামসুল আলম প্রকাশ গুরা মিয়া। পরের দিন এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন নাজির হোসেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক: সাঈদ মুহাম্মদ আনোয়ার : | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ইনানীতে বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত আসামিরা হলেন, মুফিদুল আলম সিকদার, আবু কায়সার শিপলু, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী। এরা সকলেই উষিয়া উপজেলার বাসিন্দা। এই মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় অবশিষ্ট ৮ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানান। মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসটি-২০১/২০০৮ মামলার শুনানি শেষে বিচারক মহিউদ্দিন মুরাদ পৃথক ধারায় এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডিত শাকের আলী ব্যতীত অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আসামিদের ফৌজদারী দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পেনাল কোড ১৮৬০ এর ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে আরো ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার করে জরিমানা অনাদয়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন। আসামি পক্ষে প্রধান আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ। প্রসঙ্গতঃ ২০০১ সালের ২৪ জুলাই জায়গা জমির বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছলিম উল্লাহ প্রকাশ পুতন আলী মিস্ত্রি ও শামসুল আলম প্রকাশ গুরা মিয়া। পরের দিন এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন নাজির হোসেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×