হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতির মধ্যে জেরুজালেমে বন্দুক হামলা, ৩ ইসরায়েলি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ৩০ নভেম্বর – গাজায় যুদ্ধবিরতির মধ্যেই জেরুজালেমে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলা ঘটে বলে টাইমস অব ইসরায়েল।

সকাল পৌনে ৮টার সময় জেরুজালেমের জনাকীর্ণ এক বাসস্টপে অস্ত্রধারী দুই ব্যক্তি হামলা চালায়। এ সময় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সকালবেলার কর্মব্যস্ত সময়ে একটি গাড়িতে চেপে দুই অস্ত্রধারী ঘটনাস্থলে আসে এবং অপেক্ষমাণ যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আহত হন আরও আটজন। তারা সকলে ইসরায়েলের নাগরিক। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইসরায়েলের ডানপন্থি নেতা বেন গাভির বলেন, আপাতদৃষ্টিতে হামলাকারীদের হামাসের সদস্যই মনে হচ্ছে। তারা মুখে যুদ্ধবিরতির কথা বললেও আরেক সুরে থাকে সন্ত্রাস।

এর আগে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পক্ষ আগের শর্ত মেনে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে। এ সময়ে গাজায় আগের মতো করে মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে। এসব আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হলো কাতার।

এর আগে বৃহস্পতিবার সকালে শেষ ধাপে আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ওই সময়ে ইসরায়েলি প্রিজন সার্ভিস জানায়, বন্দিদের মধ্যে সবশেষ দলকেও মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে পঞ্চম ধাপে ১২ বন্দিকে মুক্তি দেয় হামাস। জবাবে এ সময় আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। টানা দেড় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের এ হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলের নিহত হয়েছেন ১ হাজার ২০০ মানুষ।

সূত্র: কালবেলা
আইএ/ ৩০ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতির মধ্যে জেরুজালেমে বন্দুক হামলা, ৩ ইসরায়েলি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতির মধ্যে জেরুজালেমে বন্দুক হামলা, ৩ ইসরায়েলি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ৩০ নভেম্বর – গাজায় যুদ্ধবিরতির মধ্যেই জেরুজালেমে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলা ঘটে বলে টাইমস অব ইসরায়েল। সকাল পৌনে ৮টার সময় জেরুজালেমের জনাকীর্ণ এক বাসস্টপে অস্ত্রধারী দুই ব্যক্তি হামলা চালায়। এ সময় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সকালবেলার কর্মব্যস্ত সময়ে একটি গাড়িতে চেপে দুই অস্ত্রধারী ঘটনাস্থলে আসে এবং অপেক্ষমাণ যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আহত হন আরও আটজন। তারা সকলে ইসরায়েলের নাগরিক। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইসরায়েলের ডানপন্থি নেতা বেন গাভির বলেন, আপাতদৃষ্টিতে হামলাকারীদের হামাসের সদস্যই মনে হচ্ছে। তারা মুখে যুদ্ধবিরতির কথা বললেও আরেক সুরে থাকে সন্ত্রাস। এর আগে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পক্ষ আগের শর্ত মেনে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে। এ সময়ে গাজায় আগের মতো করে মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে। এসব আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হলো কাতার। এর আগে বৃহস্পতিবার সকালে শেষ ধাপে আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ওই সময়ে ইসরায়েলি প্রিজন সার্ভিস জানায়, বন্দিদের মধ্যে সবশেষ দলকেও মুক্তি দেওয়া হয়েছে। এর আগে পঞ্চম ধাপে ১২ বন্দিকে মুক্তি দেয় হামাস। জবাবে এ সময় আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। টানা দেড় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের এ হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলের নিহত হয়েছেন ১ হাজার ২০০ মানুষ। সূত্র: কালবেলাআইএ/ ৩০ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×