হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদরাসা প্রধানদের সঙ্গে প্রতিদিন বৈঠক করবেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১০ ডিসেম্বর – নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সারাদেশের মাদরাসাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১১ ডিসেম্বর) থেকে এ মতবিনিময় শুরু হবে। প্রথম দিনে খুলনা বিভাগের মাদরাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি ৮ বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

রোববার (১০ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত, নন-এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদরাসার প্রধানদের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ২০২৩ সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

মতবিনিময় সভার সূচি অনুযায়ী-১১ ডিসেম্বর খুলনা, ১২ ডিসেম্বর ময়মনসিংহ, ১৩ ডিসেম্বর বরিশাল, ১৫ ডিসেম্বর রংপুর, ১৭ ডিসেম্বর রাজশাহী, ১৮ ডিসেম্বর কুমিল্লা ও সিলেট, ১৯ ডিসেম্বর চট্টগ্রাম এবং ২০ ডিসেম্বর ঢাকা বিভাগের মাদরাসাপ্রধানদের অংশ নিতে হবে।

নির্ধারিত সূচি দেখে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে সব প্রতিষ্ঠান প্রধানদের আবশ্যিকভাবে জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সংযুক্ত থাকতে হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীনস্থ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একইভাবে ভার্চুয়াল বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষাক্রম বিরোধী আন্দোলন, শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাদরাসা প্রধানদের সঙ্গে প্রতিদিন বৈঠক করবেন শিক্ষামন্ত্রী first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মাদরাসা প্রধানদের সঙ্গে প্রতিদিন বৈঠক করবেন শিক্ষামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদরাসা প্রধানদের সঙ্গে প্রতিদিন বৈঠক করবেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ডিসেম্বর – নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সারাদেশের মাদরাসাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১১ ডিসেম্বর) থেকে এ মতবিনিময় শুরু হবে। প্রথম দিনে খুলনা বিভাগের মাদরাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি ৮ বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি। রোববার (১০ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত, নন-এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদরাসার প্রধানদের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ২০২৩ সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। মতবিনিময় সভার সূচি অনুযায়ী-১১ ডিসেম্বর খুলনা, ১২ ডিসেম্বর ময়মনসিংহ, ১৩ ডিসেম্বর বরিশাল, ১৫ ডিসেম্বর রংপুর, ১৭ ডিসেম্বর রাজশাহী, ১৮ ডিসেম্বর কুমিল্লা ও সিলেট, ১৯ ডিসেম্বর চট্টগ্রাম এবং ২০ ডিসেম্বর ঢাকা বিভাগের মাদরাসাপ্রধানদের অংশ নিতে হবে। নির্ধারিত সূচি দেখে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে সব প্রতিষ্ঠান প্রধানদের আবশ্যিকভাবে জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সংযুক্ত থাকতে হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীনস্থ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একইভাবে ভার্চুয়াল বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষাক্রম বিরোধী আন্দোলন, শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সূত্র: জাগো নিউজ আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাদরাসা প্রধানদের সঙ্গে প্রতিদিন বৈঠক করবেন শিক্ষামন্ত্রী first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×