হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ২৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১২ ডিসেম্বর – পাকিস্তানের খাইবার-পাকতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, যে পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে সেটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করতো।

বলা হয়েছে, প্রথমে বাউন্ডারি ওয়ালের মধ্যে ট্রাক ডুকিয়ে দেওয়া হয়। পরে বন্দুক দিয়ে ভেতরে হামলা চালানো হয়। এসময় বেস ক্যাম্পের মধ্যে একটি অস্ত্র গুদামেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

দেশটির সরকারি রেসকিউ সার্ভিসের কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এখনো সেখানে বন্দুক হামলার শব্দ শোনা যাচ্ছে বলেও জানান তিনি।

তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামের একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি জানিয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। টিজেপি নামের এই গোষ্ঠীটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে।

টিজেপি দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি’র সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর ধরে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ২৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ২৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১২ ডিসেম্বর – পাকিস্তানের খাইবার-পাকতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, যে পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে সেটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করতো। বলা হয়েছে, প্রথমে বাউন্ডারি ওয়ালের মধ্যে ট্রাক ডুকিয়ে দেওয়া হয়। পরে বন্দুক দিয়ে ভেতরে হামলা চালানো হয়। এসময় বেস ক্যাম্পের মধ্যে একটি অস্ত্র গুদামেও বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারি রেসকিউ সার্ভিসের কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। এখনো সেখানে বন্দুক হামলার শব্দ শোনা যাচ্ছে বলেও জানান তিনি। তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামের একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি জানিয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। টিজেপি নামের এই গোষ্ঠীটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। টিজেপি দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি’র সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর ধরে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১২ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×