হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকি লতিফ সিদ্দিকীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

টাঙ্গাইল, ১১ জানুয়ারি – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকি দিয়েছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) লতিফ সিদ্দিকীর কয়েকজন অনুসারীকে আটক করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে কালিহাতী থানার সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বসে পড়েন লতিফ সিদ্দিকী। এ সময় তার কয়েক শ’ অনুসারীও রাস্তার ওপর বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সড়ক অবরোধের প্রতিবাদে মিছিল নিয়ে লতিফ সিদ্দিকীর অবস্থানস্থলের দিকে রওনা হলে ক্ষুব্ধ হন তিনি।

এ সময় নেতাকর্মীদের সামনে বলেন, ‘রাজ্জাককে আমি পেটাব। ও কত বড় নেতা হইছে? …আমার টাকায় পড়াশোনা কইরা ওয়ান ইলেভেনের সংস্কারবাদী হইছে। আমি যাইয়া শেখ হাসিনারে বলছি যে, ও ভুল করছে, ঠিক আছে। বেইমানেরা….!’

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার বলেন, লতিফ সিদ্দিকীর মধ্যে ভদ্রতা, শিষ্টাচার বলে কিছু নেই। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যকে নিয়ে এমন কথা বলায় নেতাকর্মীরা ক্ষুব্ধ। জেলার নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তারা লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি দেবেন বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকি লতিফ সিদ্দিকীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকি লতিফ সিদ্দিকীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ১১ জানুয়ারি – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকি দিয়েছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (৯ জানুয়ারি) লতিফ সিদ্দিকীর কয়েকজন অনুসারীকে আটক করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে কালিহাতী থানার সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বসে পড়েন লতিফ সিদ্দিকী। এ সময় তার কয়েক শ’ অনুসারীও রাস্তার ওপর বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সড়ক অবরোধের প্রতিবাদে মিছিল নিয়ে লতিফ সিদ্দিকীর অবস্থানস্থলের দিকে রওনা হলে ক্ষুব্ধ হন তিনি। এ সময় নেতাকর্মীদের সামনে বলেন, ‘রাজ্জাককে আমি পেটাব। ও কত বড় নেতা হইছে? …আমার টাকায় পড়াশোনা কইরা ওয়ান ইলেভেনের সংস্কারবাদী হইছে। আমি যাইয়া শেখ হাসিনারে বলছি যে, ও ভুল করছে, ঠিক আছে। বেইমানেরা….!’ এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার বলেন, লতিফ সিদ্দিকীর মধ্যে ভদ্রতা, শিষ্টাচার বলে কিছু নেই। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যকে নিয়ে এমন কথা বলায় নেতাকর্মীরা ক্ষুব্ধ। জেলার নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তারা লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি দেবেন বলেও জানিয়েছেন তিনি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১১ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×