হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


মেক্সিকো সিটি, ১৮ ডিসেম্বর – উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলায় ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে হামলায় এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

স্থানীয় মিডিয়ায় বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে ভোরবেলায় এই আক্রমণের ঘটনাটি ঘটে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছে, হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার আর কোনও বিবরণ সেখানে দেওয়া হয়নি।

উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।

সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।

মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে উত্তর আমেরিকার এই দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মেক্সিকো সিটি, ১৮ ডিসেম্বর – উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলায় ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে হামলায় এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ রোববার জানিয়েছে। স্থানীয় মিডিয়ায় বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে ভোরবেলায় এই আক্রমণের ঘটনাটি ঘটে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছে, হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার আর কোনও বিবরণ সেখানে দেওয়া হয়নি। উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে উত্তর আমেরিকার এই দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×