হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি সাইবার হামলায় অচল ইরানের ৭০ শতাংশ পেট্রোল স্টেশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


তেহরান, ১৮ ডিসেম্বর – ইসরায়েল সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপের সাইবার হামলায় ইরানের প্রায় সব পেট্রল স্টেশন অচল হয়ে পড়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা হয়েছে। ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের সরকারি একটি টেলিভিশনকে তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, ইরানের প্রায় ৭০ শতাংশ পেট্রল স্টেশনের পরিষেবা ব্যাহত হয়েছে। দেশের বাইরের হস্তক্ষেপের কারণেই এই সংকট তৈরি হয়েছে।

২০২১ সালের পর প্রথমবারের মতো এই ধরনের এই সংকটে পড়ল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। এর আগে ২০২১ সালে বড় ধরনের সাইবার হামলায় জ্বালানি বিক্রি কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, সোমবারের সাইবার হামলার পেছনে ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকার প্রিডেটরি স্প্যারো জড়িত। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যমে এমন দাবি করা হয়েছে। প্রিডেটরি স্প্যারোও হামলার দায় স্বীকার করেছে। এর আগেও এই হ্যাকার গ্রুপটি ইরানের পেট্রল স্টেশন, রেল নেটওয়ার্ক ও ইস্পাত কারখানাকে নিশানা করে সাইবার হামলার করার দাবি করেছে।

দেশের সাইবার নিরাপত্তার বিষয়টি দেখভাল করে থাকে ইরানি সিভিল ডিফেন্স এজেন্সি। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

মূলত সোমবার ভোরের পর থেকে পেট্রল স্টেশনের কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। বিশেষ করে রাজধানী তেহরানে এর মাত্রা তীব্র ছিল। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেক পেট্রল স্টেশন ম্যানুয়ালি তাদের কার্যক্রম পরিচালনা করে।

তবে ইরানি তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, অন্তত ৩০ শতাংশ গ্যাস স্টেশন সচল হয়েছে। বাকিগুলো ধীরে ধীরে কার্যক্রমে ফিরবে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলি সাইবার হামলায় অচল ইরানের ৭০ শতাংশ পেট্রোল স্টেশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি সাইবার হামলায় অচল ইরানের ৭০ শতাংশ পেট্রোল স্টেশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৮ ডিসেম্বর – ইসরায়েল সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপের সাইবার হামলায় ইরানের প্রায় সব পেট্রল স্টেশন অচল হয়ে পড়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা হয়েছে। ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। ইরানের সরকারি একটি টেলিভিশনকে তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, ইরানের প্রায় ৭০ শতাংশ পেট্রল স্টেশনের পরিষেবা ব্যাহত হয়েছে। দেশের বাইরের হস্তক্ষেপের কারণেই এই সংকট তৈরি হয়েছে। ২০২১ সালের পর প্রথমবারের মতো এই ধরনের এই সংকটে পড়ল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। এর আগে ২০২১ সালে বড় ধরনের সাইবার হামলায় জ্বালানি বিক্রি কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, সোমবারের সাইবার হামলার পেছনে ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকার প্রিডেটরি স্প্যারো জড়িত। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যমে এমন দাবি করা হয়েছে। প্রিডেটরি স্প্যারোও হামলার দায় স্বীকার করেছে। এর আগেও এই হ্যাকার গ্রুপটি ইরানের পেট্রল স্টেশন, রেল নেটওয়ার্ক ও ইস্পাত কারখানাকে নিশানা করে সাইবার হামলার করার দাবি করেছে। দেশের সাইবার নিরাপত্তার বিষয়টি দেখভাল করে থাকে ইরানি সিভিল ডিফেন্স এজেন্সি। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি। মূলত সোমবার ভোরের পর থেকে পেট্রল স্টেশনের কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। বিশেষ করে রাজধানী তেহরানে এর মাত্রা তীব্র ছিল। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেক পেট্রল স্টেশন ম্যানুয়ালি তাদের কার্যক্রম পরিচালনা করে। তবে ইরানি তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, অন্তত ৩০ শতাংশ গ্যাস স্টেশন সচল হয়েছে। বাকিগুলো ধীরে ধীরে কার্যক্রমে ফিরবে। সূত্র: কালবেলাআইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×