হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনকে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


অ্যামস্টারডাম, ২৩ ডিসেম্বর – রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার জন্য এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাচ সরকার।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এক্সে এক পোস্টে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার জন্য আমরা প্রস্তুত বলে জানিয়েছি। ইউক্রেনকে সহায়তার জন্য করা সামরিক চুক্তির অন্যতম হচ্ছে এফ-১৬ সরবরাহ।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মার্ক রুট ইউক্রেনকে সিদ্ধান্তের কথা জানালেও যুদ্ধবিমান সরবরাহ এখনও আইনি জটিলতায় আটকে আছে। কেননা, যুদ্ধবিমান সরবরাহে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি অনুমোদন এখনও মেলেনি। তাছাড়া এ ইস্যুতে স্টাফ ও অবকাঠামোগত মানদণ্ড পূরণ করতে পারেনি ইউক্রেন।

তবে রুটের ঘোষণার ফলে যুদ্ধবিমান সরবরাহের প্রস্ততি নেয়ার জন্য প্রয়োজনীয় তহবিল ও লোকবল জোগাড় সম্ভব হবে।

এদিকে এক্স পোস্টে জেলেনস্কিও জানিয়েছেন, আমি ডাচ সরকারকে ধন্যবাদ জানাতে মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। তারা ইউক্রেনে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ জেট সরবরাহের জন্য প্রস্তুত হচ্ছে।

নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনীয় পাইলট ও কর্মীদের প্রশিক্ষণের জন্য রোমানিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-১৬ পাঠিয়েছে।

ডেনমার্ক, নরওয়ে এবং বেলজিয়ামও ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে এফ-১৬ জেট দেবে। সম্প্রতি মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর অনুমোদন দেয়ার পরই দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় দুই বছর ধরে রাশিয়ার সামরিক হামলার মুখে বিপর্যস্ত ইউক্রেন। নতুন করে সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে ধর্না দিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। সূত্র: রয়টার্স।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনকে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনকে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অ্যামস্টারডাম, ২৩ ডিসেম্বর – রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার জন্য এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাচ সরকার। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এক্সে এক পোস্টে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার জন্য আমরা প্রস্তুত বলে জানিয়েছি। ইউক্রেনকে সহায়তার জন্য করা সামরিক চুক্তির অন্যতম হচ্ছে এফ-১৬ সরবরাহ। মার্ক রুট ইউক্রেনকে সিদ্ধান্তের কথা জানালেও যুদ্ধবিমান সরবরাহ এখনও আইনি জটিলতায় আটকে আছে। কেননা, যুদ্ধবিমান সরবরাহে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি অনুমোদন এখনও মেলেনি। তাছাড়া এ ইস্যুতে স্টাফ ও অবকাঠামোগত মানদণ্ড পূরণ করতে পারেনি ইউক্রেন। তবে রুটের ঘোষণার ফলে যুদ্ধবিমান সরবরাহের প্রস্ততি নেয়ার জন্য প্রয়োজনীয় তহবিল ও লোকবল জোগাড় সম্ভব হবে। এদিকে এক্স পোস্টে জেলেনস্কিও জানিয়েছেন, আমি ডাচ সরকারকে ধন্যবাদ জানাতে মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। তারা ইউক্রেনে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ জেট সরবরাহের জন্য প্রস্তুত হচ্ছে। নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনীয় পাইলট ও কর্মীদের প্রশিক্ষণের জন্য রোমানিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-১৬ পাঠিয়েছে। ডেনমার্ক, নরওয়ে এবং বেলজিয়ামও ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে এফ-১৬ জেট দেবে। সম্প্রতি মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর অনুমোদন দেয়ার পরই দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দুই বছর ধরে রাশিয়ার সামরিক হামলার মুখে বিপর্যস্ত ইউক্রেন। নতুন করে সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে ধর্না দিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। সূত্র: রয়টার্স। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×