হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির লিফলেট দেখে বানরও পেছনের দিকে লাথি মারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ ডিসেম্বর – ‘বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট দেখে বানরও লাথি মারে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন বর্জনের যে আহ্বান জানাচ্ছে সেদিকে কারও সাড়া নাই। এখন তারা কী করে! লিফলেট বিতরণ করে। এই লিফলেট দেখে পুরান ঢাকা আর ক্যান্টনমেন্ট এলাকার কিছু বানরও পেছনের দিকে লাথি মারে।

তিনি বলেন, নির্বাচনে বাধা হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। তাই বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ ও চোরাগোপ্তা মিছিল নজরে এনে ইসিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

বিদেশিরা বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাদের দুয়ারে দুয়ারে ঘুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ধরনা দিতো, তাদের দুয়ার এখন বন্ধ হয়ে গেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনেকেই এসেছেন এবং আসছেন। অর্থাৎ এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন।

এ সময় বিএনপির অনেক কর্মী-সমর্থকও নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপির লিফলেট দেখে বানরও পেছনের দিকে লাথি মারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির লিফলেট দেখে বানরও পেছনের দিকে লাথি মারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ডিসেম্বর – ‘বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট দেখে বানরও লাথি মারে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন বর্জনের যে আহ্বান জানাচ্ছে সেদিকে কারও সাড়া নাই। এখন তারা কী করে! লিফলেট বিতরণ করে। এই লিফলেট দেখে পুরান ঢাকা আর ক্যান্টনমেন্ট এলাকার কিছু বানরও পেছনের দিকে লাথি মারে। তিনি বলেন, নির্বাচনে বাধা হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। তাই বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ ও চোরাগোপ্তা মিছিল নজরে এনে ইসিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিদেশিরা বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাদের দুয়ারে দুয়ারে ঘুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ধরনা দিতো, তাদের দুয়ার এখন বন্ধ হয়ে গেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনেকেই এসেছেন এবং আসছেন। অর্থাৎ এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন। এ সময় বিএনপির অনেক কর্মী-সমর্থকও নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×