হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


কক্সবাজার, ২৯ ডিসেম্বর – কক্সবাজারে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, যেখানে দল সরকার পতনের একদফা নিয়ে আন্দোলন করছে সেখানে তারা দলের নীতি আদর্শ বিরোধী অবস্থান নিয়েছেন। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

তবে এ বিষয়ে বহিষ্কার হওয়া দুই নেতার সাথে মোবাইলফেনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে ২০ ডিসেম্বর মহেশখালী-কুতুবদিয়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরো দুই নেতাকে বহিষ্কার করা হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ২৯ ডিসেম্বর – কক্সবাজারে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, যেখানে দল সরকার পতনের একদফা নিয়ে আন্দোলন করছে সেখানে তারা দলের নীতি আদর্শ বিরোধী অবস্থান নিয়েছেন। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। তবে এ বিষয়ে বহিষ্কার হওয়া দুই নেতার সাথে মোবাইলফেনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এর আগে ২০ ডিসেম্বর মহেশখালী-কুতুবদিয়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরো দুই নেতাকে বহিষ্কার করা হয়। সূত্র: কালবেলাআইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×