হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির অসহযোগ আন্দোলন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে।

কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে এবং তারাই প্রতিরোধ করবে।
বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ ভুলে গেছে।

আগামী ৩ জানুয়ারি ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে শনিবার দুপুরে পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

তিনি আরও বলেন, ২০১৪ সালে তাদের সন্ত্রাস ও সহিংসতা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। ভাবতেও পারিনি তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে, রেল লাইন তুলে দেবে, স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোনো সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টাঙ্গাইলে ৮টি আসনেই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুন-অর-রশিদ, টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপির অসহযোগ আন্দোলন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির অসহযোগ আন্দোলন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে এবং তারাই প্রতিরোধ করবে। বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ ভুলে গেছে। আগামী ৩ জানুয়ারি ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে শনিবার দুপুরে পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালে তাদের সন্ত্রাস ও সহিংসতা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। ভাবতেও পারিনি তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে, রেল লাইন তুলে দেবে, স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোনো সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টাঙ্গাইলে ৮টি আসনেই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুন-অর-রশিদ, টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাংলানিউজ আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×