হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


জাকার্তা, ৩০ ডিসেম্বর – শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সিনাবাংয়ের পূর্বাঞ্চল হতে ৩৬২ কিলোমিটার দূরে ছিল এটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এটির সৃষ্টি হয়েছে। সিনবাংয়ের এ এলাকাটি আচেহ প্রদেশের উপকূলীয় অঞ্চল।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এবং জলবায়ুবিষয়ক এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সেখানকার বাসিন্দাদের আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এজেন্সির তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক তিন। যদিও বিভিন্ন এজেন্সির মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপ আলাদা হওয়া অস্বাভাবিক নয়।

এর আগে গত ২১ নভেম্বর দেশটিতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৩১ জন নিহত ও ৬০০ জন আহত হয়েছিলেন। দেশিটির পশ্চিম জাভার চিয়ানজুর সিটিতে এ ভূমিকম্প হয়।

এছাড়া ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছিলেন। ওই সময়ে বেশ কয়েকটি দেশে এ ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে অন্যতম ছিল আচেহ প্রদেশ।

ইন্দোনেশিয়ায় ২৭০ মিলিয়নের বেশি মানুষ রয়েছে। দেশটির ভৌগোলিক কারণে ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা নয়। এ অঞ্চলটি ভৌগোলিকভাবে রিং অব ফায়ারে অবস্থিত। এ অবস্থানের কারণে সেখানে ট্যাকটুনিক প্লেটগুলো প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সূত্র: কালবেলা
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জাকার্তা, ৩০ ডিসেম্বর – শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সিনাবাংয়ের পূর্বাঞ্চল হতে ৩৬২ কিলোমিটার দূরে ছিল এটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এটির সৃষ্টি হয়েছে। সিনবাংয়ের এ এলাকাটি আচেহ প্রদেশের উপকূলীয় অঞ্চল। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এবং জলবায়ুবিষয়ক এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সেখানকার বাসিন্দাদের আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে। এজেন্সির তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক তিন। যদিও বিভিন্ন এজেন্সির মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপ আলাদা হওয়া অস্বাভাবিক নয়। এর আগে গত ২১ নভেম্বর দেশটিতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৩১ জন নিহত ও ৬০০ জন আহত হয়েছিলেন। দেশিটির পশ্চিম জাভার চিয়ানজুর সিটিতে এ ভূমিকম্প হয়। এছাড়া ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছিলেন। ওই সময়ে বেশ কয়েকটি দেশে এ ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে অন্যতম ছিল আচেহ প্রদেশ। ইন্দোনেশিয়ায় ২৭০ মিলিয়নের বেশি মানুষ রয়েছে। দেশটির ভৌগোলিক কারণে ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা নয়। এ অঞ্চলটি ভৌগোলিকভাবে রিং অব ফায়ারে অবস্থিত। এ অবস্থানের কারণে সেখানে ট্যাকটুনিক প্লেটগুলো প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সূত্র: কালবেলাআইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×