হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের দিনও চলবে মেট্রোরেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ জানুয়ারি – আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বলেছেন, মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

প্রসঙ্গত, প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর উত্তরা; উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত রাত ৮টা পর্যন্ত মেট্টোরেল চলছে। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এদিকে, ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। তবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের দিনও চলবে মেট্রোরেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের দিনও চলবে মেট্রোরেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ জানুয়ারি – আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বলেছেন, মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। প্রসঙ্গত, প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর উত্তরা; উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত রাত ৮টা পর্যন্ত মেট্টোরেল চলছে। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। এদিকে, ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। তবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করবে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৪ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×