হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় মো. মাসুদ রানা (৩১) নামে আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দগ্ধ চারজন হাতপাতালটিতে ভর্তি হলেন।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে ডা. কৌশিক, আসিফ মোহাম্মদ খান ও নাফিস আলম (২৯) নামে তিনজন হাসপাতালটিতে ভর্তি হন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

হাসপাতালে ভর্তি হওয়া নাফিস আলমের স্বজনরা জানিয়েছেন, নাফিস ও তার স্ত্রী একই ট্রেনে ঢাকায় ফিরছিলেন। নাফিস আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে ট্রেনে আগুনের ঘটনায় নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। মরদেহের মধ্যে একজন নারী ও একজন শিশু। বাকি দুজনের মরদেহ আগুনে পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে এখনও শনাক্ত করা যায়নি। স্বজনরা তাদের পরিজন দাবি করলেও মরদেহ দেখে শনাক্ত করতে পারছেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘চারজনের মরদেহ ইমার্জেন্সিতে রাখা হয়েছে৷ বাকি কার্যক্রম পরে শুরু হবে।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় মো. মাসুদ রানা (৩১) নামে আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দগ্ধ চারজন হাতপাতালটিতে ভর্তি হলেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে ডা. কৌশিক, আসিফ মোহাম্মদ খান ও নাফিস আলম (২৯) নামে তিনজন হাসপাতালটিতে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়া নাফিস আলমের স্বজনরা জানিয়েছেন, নাফিস ও তার স্ত্রী একই ট্রেনে ঢাকায় ফিরছিলেন। নাফিস আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ট্রেনে আগুনের ঘটনায় নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। মরদেহের মধ্যে একজন নারী ও একজন শিশু। বাকি দুজনের মরদেহ আগুনে পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে এখনও শনাক্ত করা যায়নি। স্বজনরা তাদের পরিজন দাবি করলেও মরদেহ দেখে শনাক্ত করতে পারছেন না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘চারজনের মরদেহ ইমার্জেন্সিতে রাখা হয়েছে৷ বাকি কার্যক্রম পরে শুরু হবে।’ সূত্র: জাগো নিউজআইএ/ ০৬ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×