হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৬ ফেব্রুয়ারির পর নেওয়া যাবেনা প্রথম ডোজ টিকা!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন

২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিন দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শেষবারের মতো করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী কোভিড ভ্যাকসিনের ক্যাম্পেইন করবো। যেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক লোকজনকে টিকা দেয়া।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৬ তারিখের সেই কার্যক্রমের মাধ্যমে করোনা টিকার প্রথম ডোজ দেয়ার কার্যক্রম সম্পন্ন হবে। পরবর্তীতে বুস্টার ডোজ ও দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই বিলম্ব না করে টিকা নিয়ে নিন।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

তিনি আরও বলেন, সমীক্ষায় দেখা গেছে যারা করোনা সংক্রমণ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই কোভিড ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা কম ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কম।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেয়া হয়। পরে ফেব্রুয়ারির প্রথমদিকে সারাদেশেই শুরু হয় টিকাদান কর্মসূচি।

যমুনা টিভি অনলাইন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৬ ফেব্রুয়ারির পর নেওয়া যাবেনা প্রথম ডোজ টিকা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৬ ফেব্রুয়ারির পর নেওয়া যাবেনা প্রথম ডোজ টিকা!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন
Print Image
২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিন দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শেষবারের মতো করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী কোভিড ভ্যাকসিনের ক্যাম্পেইন করবো। যেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক লোকজনকে টিকা দেয়া। ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৬ তারিখের সেই কার্যক্রমের মাধ্যমে করোনা টিকার প্রথম ডোজ দেয়ার কার্যক্রম সম্পন্ন হবে। পরবর্তীতে বুস্টার ডোজ ও দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই বিলম্ব না করে টিকা নিয়ে নিন। তিনি আরও বলেন, সমীক্ষায় দেখা গেছে যারা করোনা সংক্রমণ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই কোভিড ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা কম ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কম। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেয়া হয়। পরে ফেব্রুয়ারির প্রথমদিকে সারাদেশেই শুরু হয় টিকাদান কর্মসূচি। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×