হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাট্রিক জয় পেলেন আইনমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া, ০৮ জানুয়ারি – ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭টি।

আনিসুল হক ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তিও আনিসুল হক।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান ভোট পেয়েছেন ৬৫৮৬। তিনি ‘আম’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪৫৭৪ ভোট।

দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোট কেন্দ্র ১১৮টি। এর মধ্যে কসবা উপজেলায় ৭৪টি এবং আখাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্র। এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ।

আইনমন্ত্রীর পিতা উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি সিরাজুল হকও এই আসনের সংসদ সদস্য ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাট্রিক জয় পেলেন আইনমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাট্রিক জয় পেলেন আইনমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাহ্মণবাড়িয়া, ০৮ জানুয়ারি – ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭টি। আনিসুল হক ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তিও আনিসুল হক। আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান ভোট পেয়েছেন ৬৫৮৬। তিনি ‘আম’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪৫৭৪ ভোট। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোট কেন্দ্র ১১৮টি। এর মধ্যে কসবা উপজেলায় ৭৪টি এবং আখাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্র। এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ। আইনমন্ত্রীর পিতা উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি সিরাজুল হকও এই আসনের সংসদ সদস্য ছিলেন। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ০৮ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×