হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


প্যারিস, ০৯ জানুয়ারি – ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন তিনি। এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে ‘অনুকরণীয়’ প্রচেষ্টা রাখায় বোর্নকে ধন্যবাদও দিয়েছেন ম্যাক্রোঁ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন সোমবার পদত্যাগ করেছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দৈনিক লে ফিগারো জানিয়েছে, পদত্যাগের আগে বোর্ন প্যারিসের এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করেছিলেন।

পরে বোর্ন তার পদত্যাগপত্র জমা দেন। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে তার ‘অনুকরণীয়’ প্রচেষ্টার জন্য বোর্নকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বার্তা পোস্ট করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্সি সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘মিসেস এলিজাবেথ বোর্ন আজ প্রেসিডেন্টের কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।’

এলিজাবেথ বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয় এবং গত বছরের শেষের দিকে কট্টরপন্থি, বিতর্কিত অভিবাসন বিল পাসের পরিপ্রেক্ষিতে তার প্রস্থান ঘটল।

এছাড়া ম্যাক্রোঁ তার মন্ত্রিসভায় রদবদল করবেন বলে সাম্প্রতিক দিনগুলোতে খবর বের হয়েছিল।

আল জাজিরা বলছে, ২০২২ সালের মে মাসে নিয়োগ পাওয়া এলিজাবেথ বোর্ন ছিলেন ফরাসি ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। অবশ্য নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বোর্ন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ০৯ জানুয়ারি – ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন তিনি। এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে ‘অনুকরণীয়’ প্রচেষ্টা রাখায় বোর্নকে ধন্যবাদও দিয়েছেন ম্যাক্রোঁ। মঙ্গলবার (৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন সোমবার পদত্যাগ করেছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দৈনিক লে ফিগারো জানিয়েছে, পদত্যাগের আগে বোর্ন প্যারিসের এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করেছিলেন। পরে বোর্ন তার পদত্যাগপত্র জমা দেন। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে তার ‘অনুকরণীয়’ প্রচেষ্টার জন্য বোর্নকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বার্তা পোস্ট করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্সি সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘মিসেস এলিজাবেথ বোর্ন আজ প্রেসিডেন্টের কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।’ এলিজাবেথ বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয় এবং গত বছরের শেষের দিকে কট্টরপন্থি, বিতর্কিত অভিবাসন বিল পাসের পরিপ্রেক্ষিতে তার প্রস্থান ঘটল। এছাড়া ম্যাক্রোঁ তার মন্ত্রিসভায় রদবদল করবেন বলে সাম্প্রতিক দিনগুলোতে খবর বের হয়েছিল। আল জাজিরা বলছে, ২০২২ সালের মে মাসে নিয়োগ পাওয়া এলিজাবেথ বোর্ন ছিলেন ফরাসি ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। অবশ্য নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বোর্ন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×