হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

রামুতে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজারের রামু উপজেলায় ৬ কেজি গাঁজা নিয়ে নুর মোহাম্মদ নামে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার নুর মোহাম্মদ (২৪) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ব্লক-এফ ক্যাম্পের মৃত সৈয়দুল আমিনের ছেলে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানান।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ধেছুয়াপালং ইউনিয়নে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে ৬ কেজি ও মাদক বেচাকেনার ৩৭ হাজার ৪০০ নগদ টাকাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

আবু সালাম চৌধুরী আরও জানান, গ্রেফতার নুর মোহাম্মদ নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে। সে বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল বলে জানান।

গ্রেফতার রোহিঙ্গা নুর মোহাম্মদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
Print Image
রামুতে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেফতার কক্সবাজারের রামু উপজেলায় ৬ কেজি গাঁজা নিয়ে নুর মোহাম্মদ নামে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার নুর মোহাম্মদ (২৪) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ব্লক-এফ ক্যাম্পের মৃত সৈয়দুল আমিনের ছেলে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ধেছুয়াপালং ইউনিয়নে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে ৬ কেজি ও মাদক বেচাকেনার ৩৭ হাজার ৪০০ নগদ টাকাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। আবু সালাম চৌধুরী আরও জানান, গ্রেফতার নুর মোহাম্মদ নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে। সে বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল বলে জানান। গ্রেফতার রোহিঙ্গা নুর মোহাম্মদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×