হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ‘ঝগড়া’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১০ জানুয়ারি – ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (১০ জানুয়ারি) দখলদকৃত পশ্চিমতীরের রামাল্লায় এ দুজনের বৈঠক হয়।

তবে বৈঠকে উপস্থিত একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিয়া জানিয়েছে, বৈঠকের সময় তাদের দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়া হয়েছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূত্রটি জানিয়েছে, ঝগড়ার অন্যতম একটি কারণ ছিল— ফিলিস্তিনিরা যেসব ট্যাক্স ইসরায়েলের কাছে দিয়েছে— সেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে না দেওয়ার বিষয়টি।

মাহমুদ আব্বাস ব্লিঙ্কেনকে বলেন, যদি সাধারণ ফিলিস্তিনিদের প্রদানকৃত ট্যাক্সের অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপ দিতে না পারে। তাহলে আর কোনো কিছুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিতে পারবে— এ বিষয় নিয়ে তাদের সন্দেহ আছে।

তিনি ব্লিঙ্কেনকে বলেন, ‘যদি ট্যাক্সের অর্থ ছাড় করার কোনো সক্ষমতা যুক্তরাষ্ট্রের না থাকে। তাহলে কীভাবে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আপনারা ইসরায়েলকে চাপ দিতে পারবেন?’

এর জবাবে ব্লিঙ্কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারে আমূল পরিবর্তন আনার কথা বলেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে ফিলিস্তিনিদের আমদানি ও রপ্তানির ট্যাক্স সংগ্রহ করে ইসরায়েল। তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ট্যাক্সের অর্থ প্রদান করা বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে গাজায় ‘এক শেকেলও’ পৌঁছাতে দেবেন না তিনি। মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে কোনো ট্যাক্সের অর্থ তুলে দেবেন না বলে হুমকি দিয়েছেন তিনি।

শেকেল ইসরায়েলি মুদ্রা হলেও ফিলিস্তিনি ভূখণ্ডগুলোতে পণ্য লেনদেনে এই অর্থ ব্যবহার করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ‘ঝগড়া’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ‘ঝগড়া’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ‘ঝগড়া’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ জানুয়ারি – ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (১০ জানুয়ারি) দখলদকৃত পশ্চিমতীরের রামাল্লায় এ দুজনের বৈঠক হয়। তবে বৈঠকে উপস্থিত একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিয়া জানিয়েছে, বৈঠকের সময় তাদের দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ঝগড়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, ঝগড়ার অন্যতম একটি কারণ ছিল— ফিলিস্তিনিরা যেসব ট্যাক্স ইসরায়েলের কাছে দিয়েছে— সেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে না দেওয়ার বিষয়টি। মাহমুদ আব্বাস ব্লিঙ্কেনকে বলেন, যদি সাধারণ ফিলিস্তিনিদের প্রদানকৃত ট্যাক্সের অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপ দিতে না পারে। তাহলে আর কোনো কিছুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিতে পারবে— এ বিষয় নিয়ে তাদের সন্দেহ আছে। তিনি ব্লিঙ্কেনকে বলেন, ‘যদি ট্যাক্সের অর্থ ছাড় করার কোনো সক্ষমতা যুক্তরাষ্ট্রের না থাকে। তাহলে কীভাবে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আপনারা ইসরায়েলকে চাপ দিতে পারবেন?’ এর জবাবে ব্লিঙ্কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারে আমূল পরিবর্তন আনার কথা বলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে ফিলিস্তিনিদের আমদানি ও রপ্তানির ট্যাক্স সংগ্রহ করে ইসরায়েল। তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ট্যাক্সের অর্থ প্রদান করা বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে গাজায় ‘এক শেকেলও’ পৌঁছাতে দেবেন না তিনি। মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে কোনো ট্যাক্সের অর্থ তুলে দেবেন না বলে হুমকি দিয়েছেন তিনি। শেকেল ইসরায়েলি মুদ্রা হলেও ফিলিস্তিনি ভূখণ্ডগুলোতে পণ্য লেনদেনে এই অর্থ ব্যবহার করা হয়। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ১০ জানুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ‘ঝগড়া’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×