হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রশাসন মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন!- সাবেক এমপি বদি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)::

যেকোনও কিছুর বিনিময়ে উখিয়া-টেকনাফকে মাদকের কলঙ্কমুক্ত করা হবে। যারা মাদক কারবারিদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজিতে জড়িত তাদের নাম প্রকাশ করা হবে। এবার যেকোনও কিছুর বিনিময়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শপথ নিয়ে এসে শাহীন আক্তার দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচনি এলাকায় মতবিনিময় ও শুকরিয়া সভায় তাঁর স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি উপরোক্ত কথা গুলো বলেন।

বক্তব্যে তিনি আরও বলেন,সরকারের উন্নয়নের কর্মকান্ড ধারাবাহিকতা বজায় রাখা হবে। ‘উখিয়া-টেকনাফে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। ইয়াবা কারবারিরা যতই শক্তিশালী হোক, তারা সরকারের চেয়ে শক্তিশালী নয়।’ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এক প্রশাসন মামলার আসামি করে আরেক প্রশাসন কোটি কোটি টাকার বিনিময়ে মামলার চার্জশীট থেকে বাদ দেয়। তাহলে কি আপনারা (প্রশাসন) মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন?’

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এ সময় শাহীন আক্তার এমপি তাঁর বক্তব্যে বলেন, ‘যারা ইয়াবা ব্যবসায়ী মাদকের তালিকা থেকে বাদ যাচ্ছে তারা যেন বাদ না পড়ে সে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।’তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি আবুল কালাম,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি,পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

এ সময় নবনির্বাচিত এমপি শাহীন আক্তার ও আব্দুর রহমান বদিকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রশাসন মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন!- সাবেক এমপি বদি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রশাসন মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন!- সাবেক এমপি বদি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):: যেকোনও কিছুর বিনিময়ে উখিয়া-টেকনাফকে মাদকের কলঙ্কমুক্ত করা হবে। যারা মাদক কারবারিদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজিতে জড়িত তাদের নাম প্রকাশ করা হবে। এবার যেকোনও কিছুর বিনিময়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শপথ নিয়ে এসে শাহীন আক্তার দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচনি এলাকায় মতবিনিময় ও শুকরিয়া সভায় তাঁর স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি উপরোক্ত কথা গুলো বলেন। বক্তব্যে তিনি আরও বলেন,সরকারের উন্নয়নের কর্মকান্ড ধারাবাহিকতা বজায় রাখা হবে। ‘উখিয়া-টেকনাফে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। ইয়াবা কারবারিরা যতই শক্তিশালী হোক, তারা সরকারের চেয়ে শক্তিশালী নয়।’ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এক প্রশাসন মামলার আসামি করে আরেক প্রশাসন কোটি কোটি টাকার বিনিময়ে মামলার চার্জশীট থেকে বাদ দেয়। তাহলে কি আপনারা (প্রশাসন) মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন?’ এ সময় শাহীন আক্তার এমপি তাঁর বক্তব্যে বলেন, ‘যারা ইয়াবা ব্যবসায়ী মাদকের তালিকা থেকে বাদ যাচ্ছে তারা যেন বাদ না পড়ে সে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।’তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি আবুল কালাম,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি,পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ। এ সময় নবনির্বাচিত এমপি শাহীন আক্তার ও আব্দুর রহমান বদিকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×