কক্সবাজারের উখিয়ায় বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধকাঠ সহ একটি সমিল উচ্ছেদ করেছে।এসময় বিশ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গত ১সপ্তাহে তিনটি সমিল ও শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেছে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন।
রবিবার (২১জানুয়ারী) সকাল দশটার দিকে উখিয়ার
কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি উখিয়া সালেহ আহমদ।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন সমিল মালিকের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এসময় সাথে ছিলেন উখিয়া সদর বিট কর্মকর্তা
ইমদাদুল হাসান,ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম,ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ।
####




মন্তব্য করুন