হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় পাহাড় কাটার সময় ইউপি সদস্যের ড্রাম ট্রাক জব্দ,আইনী পদক্ষেপ নিতে প্রশাসনের গড়িমসি

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে মাটি কাটার সময় এক ইউপি সদস্যের মালিকানাধীন ড্রাম ট্রাক আটক করেছে বন বিভাগ। পাহাড় কাটার ঘটনায় শাহজাহান মেম্বার নিজেই নেতৃত্ব দিলেও তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হয়নি এখনো।

এদিকে খবর পাওয়া গেছে তাকে মামলা থেকে বাদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিতে তৎপরতা শুরু করেছে একটি বিশেষ মহল। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।

২১ জানুয়ারি (রোববার) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হলদিয়াপালং এলাকায় অবৈধ ভাবে পাহাড়ের মাটি কাটার সময় ড্রাম ট্রাকটি আটক করা হয়।

জব্দকৃত গাড়ীটি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ এর ৬নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মালিকানাধীন বলে বন বিভাগ জানিয়েছেন। এ বিষয়ে জানতে ড্রাম ট্রাক মালিক শাহজাহান মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেছেন, বন ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। জনবল সংকটের পরেও বন ও পাহাড় রক্ষায় রাত-দিন নিরলস কাজ করছে। গত এক সপ্তাহে উখিয়ায় ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।

হলদিয়ার শাহজাহান মেম্বারের মালিকানাধীন গাড়ী আটকের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা বলেছেন, গভীর রাতে ইউএনও স্যারের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন বলেছেন, বন ও পাহাড় ধংসকারী যতই প্রভাবশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিক নিহত হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় পাহাড় কাটার সময় ইউপি সদস্যের ড্রাম ট্রাক জব্দ,আইনী পদক্ষেপ নিতে প্রশাসনের গড়িমসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় পাহাড় কাটার সময় ইউপি সদস্যের ড্রাম ট্রাক জব্দ,আইনী পদক্ষেপ নিতে প্রশাসনের গড়িমসি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে মাটি কাটার সময় এক ইউপি সদস্যের মালিকানাধীন ড্রাম ট্রাক আটক করেছে বন বিভাগ। পাহাড় কাটার ঘটনায় শাহজাহান মেম্বার নিজেই নেতৃত্ব দিলেও তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হয়নি এখনো। এদিকে খবর পাওয়া গেছে তাকে মামলা থেকে বাদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিতে তৎপরতা শুরু করেছে একটি বিশেষ মহল। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন। ২১ জানুয়ারি (রোববার) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হলদিয়াপালং এলাকায় অবৈধ ভাবে পাহাড়ের মাটি কাটার সময় ড্রাম ট্রাকটি আটক করা হয়। জব্দকৃত গাড়ীটি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ এর ৬নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মালিকানাধীন বলে বন বিভাগ জানিয়েছেন। এ বিষয়ে জানতে ড্রাম ট্রাক মালিক শাহজাহান মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেছেন, বন ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। জনবল সংকটের পরেও বন ও পাহাড় রক্ষায় রাত-দিন নিরলস কাজ করছে। গত এক সপ্তাহে উখিয়ায় ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। হলদিয়ার শাহজাহান মেম্বারের মালিকানাধীন গাড়ী আটকের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা বলেছেন, গভীর রাতে ইউএনও স্যারের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন বলেছেন, বন ও পাহাড় ধংসকারী যতই প্রভাবশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিক নিহত হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×