হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্ধ্যার পর ভাসানচরকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:২৩ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রবেশ ও মাদক ব্যবসা (কারবার) রোধে মনিটরিং বাড়ানো এবং সন্ধ্যার পর ভাসানচরকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সন্ধ্যার পর কোনও নৌকা চলবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী বা হাতিয়ায় যাতায়াত বন্ধ থাকবে। রোহিঙ্গাদের জন্মহার লাগামহীনভাবে বাড়ছে। এদের জন্মহার নিয়ন্ত্রণ ও নতুন জন্ম নেয়া রোহিঙ্গাদের তালিকাভুক্তির ব্যবস্থা করা হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে আবারও ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের কাজ শুরু হবে।

সীমান্তে গোলাগুলির কোনো উদ্দেশ্য বিজিবির নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যদি কেউ অবৈধ অনুপ্রবেশ করে বা সীমান্তের নিয়ম কেউ ভঙ্গ করে, তখন বিজিবি ব্যবস্থা নেয়। বিজিবির মূল উদ্দেশ্য হলো সীমান্ত রক্ষা করা। এর জন্য যা করা প্রয়োজন, বিজিবিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

সন্ধ্যার পর ভাসানচরকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্ধ্যার পর ভাসানচরকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:২৩ অপরাহ্ন
Print Image
রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রবেশ ও মাদক ব্যবসা (কারবার) রোধে মনিটরিং বাড়ানো এবং সন্ধ্যার পর ভাসানচরকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সন্ধ্যার পর কোনও নৌকা চলবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী বা হাতিয়ায় যাতায়াত বন্ধ থাকবে। রোহিঙ্গাদের জন্মহার লাগামহীনভাবে বাড়ছে। এদের জন্মহার নিয়ন্ত্রণ ও নতুন জন্ম নেয়া রোহিঙ্গাদের তালিকাভুক্তির ব্যবস্থা করা হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে আবারও ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের কাজ শুরু হবে। সীমান্তে গোলাগুলির কোনো উদ্দেশ্য বিজিবির নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যদি কেউ অবৈধ অনুপ্রবেশ করে বা সীমান্তের নিয়ম কেউ ভঙ্গ করে, তখন বিজিবি ব্যবস্থা নেয়। বিজিবির মূল উদ্দেশ্য হলো সীমান্ত রক্ষা করা। এর জন্য যা করা প্রয়োজন, বিজিবিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×