হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ব্রাসিলিয়া, ২৮ জানুয়ারি – মোটা স্বাস্থ্য অধিকাংশ মানুষেরই পছন্দ নয়। তাই তো ওজন ঝরিয়ে ফিট হওয়ার মিশনে নামেন অনেকেই। কিন্তু এই ওজন ঝরাতে গিয়ে কেউ কেউ শর্টকাট এবং ভুল পথ বেছে নেন, যা শরীরের জন্য হিতে বিপরীত হয়, মারাত্মক বিপদ ডেকে আনে। এমনকি প্রাণও চলে যায় কারও কারও।

তেমনটাই ঘটল জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি’র সঙ্গে, যার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। ওজন ঝরিয়ে চিকন হওয়ার একেবারেই সহজ পথ বেছে নিয়ে প্রাণটাই চলে গেল তার। ডেইলি মেইল ইউকের প্রতিবেদন বলছে, অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এই গায়িকার।

প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার (২৬ জানুয়ারি) লাইপোসাকশন হয় ডানি লি’র। তারপর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তার শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

ডেইলি মেইল ইউকের প্রতিবেদন বলছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করিয়েছিলেন ব্রাজিলিয়ান গায়িকা ড্যানি লি। তারপর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। ওইদিনই ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডানির স্বামী মার্সেলো মিরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধিস্থ করা হয়েছে।’

অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তার হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তার শেষ গান ‘গুয়েরা দে আমর’ প্রকাশ হয় এ মাসেরই ১৪ জানুয়ারি।

আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২৮ জানুয়ারি – মোটা স্বাস্থ্য অধিকাংশ মানুষেরই পছন্দ নয়। তাই তো ওজন ঝরিয়ে ফিট হওয়ার মিশনে নামেন অনেকেই। কিন্তু এই ওজন ঝরাতে গিয়ে কেউ কেউ শর্টকাট এবং ভুল পথ বেছে নেন, যা শরীরের জন্য হিতে বিপরীত হয়, মারাত্মক বিপদ ডেকে আনে। এমনকি প্রাণও চলে যায় কারও কারও।তেমনটাই ঘটল জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি’র সঙ্গে, যার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। ওজন ঝরিয়ে চিকন হওয়ার একেবারেই সহজ পথ বেছে নিয়ে প্রাণটাই চলে গেল তার। ডেইলি মেইল ইউকের প্রতিবেদন বলছে, অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এই গায়িকার।প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার (২৬ জানুয়ারি) লাইপোসাকশন হয় ডানি লি’র। তারপর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তার শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ডেইলি মেইল ইউকের প্রতিবেদন বলছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করিয়েছিলেন ব্রাজিলিয়ান গায়িকা ড্যানি লি। তারপর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। ওইদিনই ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ডানির স্বামী মার্সেলো মিরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধিস্থ করা হয়েছে।’অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তার হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তার শেষ গান ‘গুয়েরা দে আমর’ প্রকাশ হয় এ মাসেরই ১৪ জানুয়ারি।আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×