হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের তুমুল মারামারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


মালে, ২৯ জানুয়ারি – সব কিছুর সীমা যেন অতিক্রম করে ফেলেছে মালদ্বীপের পার্লামেন্টের সদস্যগণ। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। এমন ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু ও সান অনলাইন ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।

রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে বলে মালদ্বীপের সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথি মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের তুমুল মারামারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের তুমুল মারামারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মালে, ২৯ জানুয়ারি – সব কিছুর সীমা যেন অতিক্রম করে ফেলেছে মালদ্বীপের পার্লামেন্টের সদস্যগণ। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। এমন ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু ও সান অনলাইন ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে বলে মালদ্বীপের সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে জানানো হয়েছে।আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়।এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথি মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×