হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদিয়ালা কারাগারেই সাজাভোগ করতে চান ইমরান পত্নী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ০৭ ফেব্রুয়ারি – তোশাখানা মামলায় দণ্ডপ্রাপ্ত তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। মঙ্গলবার এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

১৪ বছরের সাজাভোগের জন্য তার বানিগালা বাসভবনকে সাব-জেল ঘোষণা করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে তাও চ্যালেঞ্জ করেছেন বুশরা বিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, তোশাখানা মামলায় কারাদণ্ড দেওয়ার পর গত মাসে বুশরা বিবিকে তার ইসলামাবাদের বাসভবনে বন্দি করে রাখা হয়। আদিয়ালা জেল সুপারের অনুরোধে প্রাক্তন ফার্স্ট লেডির জন্য কর্তৃপক্ষ বানিগালার বাসভবনকে সাব-জেল ঘোষণা করেছিল।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

মঙ্গলবারের আবেদনে বুশরা বিবি বলেছেন, পিটিআইয়ের অন্য কর্মীদের মতোই তিনিও বাসভবনের পরিবর্তে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে ইচ্ছুক। একইসঙ্গে নিরাপত্তাজনিত আশঙ্কায় সাব-জেলে থাকাও নিরাপদ বোধ করছেন না তিনি।

বুশরা বিবি বলেন, বর্তমানে সুস্থ থাকলেও সাব-জেল ঘিরে অজ্ঞাত ব্যক্তিদের আন্দোলন চলছে। ফলে তিনি আদালতের কাছে তার বাড়িকে সাব-জেল ঘোষণার বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়েছেন এবং ন্যায়বিচারের স্বার্থে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আদিয়ালা কারাগারেই সাজাভোগ করতে চান ইমরান পত্নী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদিয়ালা কারাগারেই সাজাভোগ করতে চান ইমরান পত্নী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৭ ফেব্রুয়ারি – তোশাখানা মামলায় দণ্ডপ্রাপ্ত তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। মঙ্গলবার এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন তিনি।১৪ বছরের সাজাভোগের জন্য তার বানিগালা বাসভবনকে সাব-জেল ঘোষণা করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে তাও চ্যালেঞ্জ করেছেন বুশরা বিবি।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, তোশাখানা মামলায় কারাদণ্ড দেওয়ার পর গত মাসে বুশরা বিবিকে তার ইসলামাবাদের বাসভবনে বন্দি করে রাখা হয়। আদিয়ালা জেল সুপারের অনুরোধে প্রাক্তন ফার্স্ট লেডির জন্য কর্তৃপক্ষ বানিগালার বাসভবনকে সাব-জেল ঘোষণা করেছিল।মঙ্গলবারের আবেদনে বুশরা বিবি বলেছেন, পিটিআইয়ের অন্য কর্মীদের মতোই তিনিও বাসভবনের পরিবর্তে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে ইচ্ছুক। একইসঙ্গে নিরাপত্তাজনিত আশঙ্কায় সাব-জেলে থাকাও নিরাপদ বোধ করছেন না তিনি।বুশরা বিবি বলেন, বর্তমানে সুস্থ থাকলেও সাব-জেল ঘিরে অজ্ঞাত ব্যক্তিদের আন্দোলন চলছে। ফলে তিনি আদালতের কাছে তার বাড়িকে সাব-জেল ঘোষণার বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়েছেন এবং ন্যায়বিচারের স্বার্থে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান।সূত্র: যুগান্তরআইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×