হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ০৮ ফেব্রুয়ারি – পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনার কাজ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল নাগাদ পূর্ণ ফলাফল জানা যেতে পারে। তবে সরকারি ফলাফল ঘোষণা করা হবে শুক্রবার দুপুর ২টার মধ্যে।

জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ভোটের বুথফেরত ফলাফল প্রকাশ শুরু করবে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি নিউজ পোর্টাল ও অন্যান্য প্লাটফর্মেও বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তিন ধাপে। অস্থায়ী ফলাফল, ফলাফল সমন্বয় ও ফলাফল। প্রিসাইডিং কর্মকর্তাদের (পিও) শুক্রবার বেলা ২টার মধ্যে নির্বাচন কমিশনে ফলাফল পাঠাতে হবে। ফলাফল পৌঁছাতে দেরি হলে রিটার্নিং কর্মকর্তা (আরও) প্রিসাইডিং অফিসারকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবেন ও তা নির্বাচন কমিশনে জমা দেবেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ৬৭৫টি বুথে ভোট দেন সাধারণ ভোটাররা। এবার দেশটির মোট নাগরিকের মধ্যে ৫০ শতাংশই ভোটার ছিলেন। এমনকি, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮ হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন।

এদিকে, এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ইমরান খান। কয়েকটি মামলায় কারাদণ্ড পেয়ে তিনি এখন কারাগারে বন্দি রয়েছেন। তবে ইমরান খান কারাগারের ভেতর থেকেই নিজের ভোট দিয়েছেন।

এদিকে, নিরাপত্তার কারণ দেখিয়ে ভোটের দিন পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআেই) বেশ কয়েকটি দল মোবাইল সংযোগ চালু করার দাবি জানালেও, তা মানেনি কর্তৃপক্ষ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৮ ফেব্রুয়ারি – পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনার কাজ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল নাগাদ পূর্ণ ফলাফল জানা যেতে পারে। তবে সরকারি ফলাফল ঘোষণা করা হবে শুক্রবার দুপুর ২টার মধ্যে।জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ভোটের বুথফেরত ফলাফল প্রকাশ শুরু করবে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি নিউজ পোর্টাল ও অন্যান্য প্লাটফর্মেও বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তিন ধাপে। অস্থায়ী ফলাফল, ফলাফল সমন্বয় ও ফলাফল। প্রিসাইডিং কর্মকর্তাদের (পিও) শুক্রবার বেলা ২টার মধ্যে নির্বাচন কমিশনে ফলাফল পাঠাতে হবে। ফলাফল পৌঁছাতে দেরি হলে রিটার্নিং কর্মকর্তা (আরও) প্রিসাইডিং অফিসারকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবেন ও তা নির্বাচন কমিশনে জমা দেবেন।জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ৬৭৫টি বুথে ভোট দেন সাধারণ ভোটাররা। এবার দেশটির মোট নাগরিকের মধ্যে ৫০ শতাংশই ভোটার ছিলেন। এমনকি, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮ হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন।এদিকে, এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ইমরান খান। কয়েকটি মামলায় কারাদণ্ড পেয়ে তিনি এখন কারাগারে বন্দি রয়েছেন। তবে ইমরান খান কারাগারের ভেতর থেকেই নিজের ভোট দিয়েছেন।এদিকে, নিরাপত্তার কারণ দেখিয়ে ভোটের দিন পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআেই) বেশ কয়েকটি দল মোবাইল সংযোগ চালু করার দাবি জানালেও, তা মানেনি কর্তৃপক্ষ।সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×