হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, একজন মা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৯ ফেব্রুয়ারি – গত মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জি।

ঢাকা থেকে কলকাতায় ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে স্বস্তিকার মুখে শোনা গেছে শেখ হাসিনা‘বন্দনা’।

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের সঙ্গে দেখা করার আমন্ত্রণ ছিল আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে এক ঘণ্টা কাটানো ছিল অত্যন্ত সম্মানের। এতটা সম্মান আগে কখনো পাইনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অভিনেত্রী লেখেন, এদিন শর্মিলা ঠাকুর ম্যাম, মমতা শংকর ও ডক্টর সোহিনী ঘোষের মতো ব্যক্তিত্বদের পাশে দাঁড়াতে যেন আমার অস্বস্তি লাগছিল। খুব গর্বও হচ্ছিল।

প্রধানমন্ত্রীর বাসভবনের খাবার ও চায়ের প্রশংসা করে স্বস্তিকা লেখেন, প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা ঢাকার সবচেয়ে সুন্দর রান্না খেয়েছি। আর খেয়েছি দারুণ একটা চা। যে চা খেয়ে আমি অবাক হয়েছিলাম। কারণ এ রকম চা আমি আগে কোনো দিন খাইনি।

স্বস্তিকা আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র ও মার্জিত। মনে হচ্ছিল উনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, একজন মা। উনি আমাদের সঙ্গে একজন মায়ের মতো কথা বলছিলেন। তার সন্তানদের নিয়েও অনেক গল্প করেছেন। এ সময় মা-বাবাকে খুব মিস করছিলাম। তারা যদি আমাকে আজ এখানে দেখতে পেত, খুব খুশি হতো। এই বিশেষ দিনের অংশ হওয়া, আমার জন্য ছিল খুব আনন্দের।

আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, একজন মা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, একজন মা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৯ ফেব্রুয়ারি – গত মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জি।ঢাকা থেকে কলকাতায় ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে স্বস্তিকার মুখে শোনা গেছে শেখ হাসিনা‘বন্দনা’।নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের সঙ্গে দেখা করার আমন্ত্রণ ছিল আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে এক ঘণ্টা কাটানো ছিল অত্যন্ত সম্মানের। এতটা সম্মান আগে কখনো পাইনি।অভিনেত্রী লেখেন, এদিন শর্মিলা ঠাকুর ম্যাম, মমতা শংকর ও ডক্টর সোহিনী ঘোষের মতো ব্যক্তিত্বদের পাশে দাঁড়াতে যেন আমার অস্বস্তি লাগছিল। খুব গর্বও হচ্ছিল।প্রধানমন্ত্রীর বাসভবনের খাবার ও চায়ের প্রশংসা করে স্বস্তিকা লেখেন, প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা ঢাকার সবচেয়ে সুন্দর রান্না খেয়েছি। আর খেয়েছি দারুণ একটা চা। যে চা খেয়ে আমি অবাক হয়েছিলাম। কারণ এ রকম চা আমি আগে কোনো দিন খাইনি।স্বস্তিকা আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র ও মার্জিত। মনে হচ্ছিল উনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, একজন মা। উনি আমাদের সঙ্গে একজন মায়ের মতো কথা বলছিলেন। তার সন্তানদের নিয়েও অনেক গল্প করেছেন। এ সময় মা-বাবাকে খুব মিস করছিলাম। তারা যদি আমাকে আজ এখানে দেখতে পেত, খুব খুশি হতো। এই বিশেষ দিনের অংশ হওয়া, আমার জন্য ছিল খুব আনন্দের।আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×