মোঃ জয়নাল আবেদীন টুক্কু::
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক উপজাতি নিহত হয়েছে। তার নাম ওয়েফা মারমা (৩৪)। রোববার (২০ ফেব্রুয়ারী সকালে এ ঘটনা ঘটে।
নিহত ওয়েফা মারমা সোনাইছড়ি ইউপির লামারপাড়া’র উসাপু মারমার ছেলে। সে পেশায় একজন রাখাল ছিলেন। স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি বটতলী এলাকার বৈদ্যপাড়া রাস্তা পারাপারের সময় এক দল বন্যহাতির কবলে পড়ে ওয়েফা। সে পালানোর সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা জানান,খবর পেয়ে স্থানীয়রা ওয়েফা মারমাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের পক্ষ হয়ে নিহতের লাশ সৎকারের জন্য ৫ হাজার টাকা অনুদান দেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, সোনাইছড়িতে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।
- কক্সবাজারের দুই মাদক কারবারী ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক
- মগনামা-কুতুবদিয়া নৌ-রুটে খাস কালেকশনের নামে লুটপাট!




মন্তব্য করুন