হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় যুদ্ধ নয় গণহত্যা চলছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ১৮ ফেব্রুয়ারি – ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছেন। এছাড়া ইসরায়েলকে জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, হিটলার যেমন ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন; তেমনই এখন ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে।

এ ব্যাপারে রোববার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের লুলা বলেছেন, “গাজায় যা হচ্ছে সেটি যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ নয়। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর একটি যুদ্ধ।”

“গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। আসলে, ঘটেছে; যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।”

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। যা হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর তার সবচেয়ে কঠোর ইসরায়েল বিরোধী বক্তব্য।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলাকে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট প্রথমে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করেছিলেন।

কিন্তু যখন ইসরায়েলি সেনারা গাজার নিরীহ মানুষের ওপর বর্বরতা শুরু করে; তখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন তিনি।

হামাস ওইদিন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে। এছাড়া তারা ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে।

ওই হামলার পর ইসরায়েল হামাসকে পুরোপুরি নির্মূলের ঘোষণা দেয়। তবে হামাসের যোদ্ধাদের নির্মূল করতে গিয়ে সাধারণ মানুষের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজার মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় যুদ্ধ নয় গণহত্যা চলছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় যুদ্ধ নয় গণহত্যা চলছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ১৮ ফেব্রুয়ারি – ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছেন। এছাড়া ইসরায়েলকে জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, হিটলার যেমন ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন; তেমনই এখন ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে।এ ব্যাপারে রোববার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের লুলা বলেছেন, “গাজায় যা হচ্ছে সেটি যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ নয়। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর একটি যুদ্ধ।”“গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। আসলে, ঘটেছে; যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।”আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। যা হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর তার সবচেয়ে কঠোর ইসরায়েল বিরোধী বক্তব্য।গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলাকে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট প্রথমে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করেছিলেন।কিন্তু যখন ইসরায়েলি সেনারা গাজার নিরীহ মানুষের ওপর বর্বরতা শুরু করে; তখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন তিনি।হামাস ওইদিন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে। এছাড়া তারা ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে।ওই হামলার পর ইসরায়েল হামাসকে পুরোপুরি নির্মূলের ঘোষণা দেয়। তবে হামাসের যোদ্ধাদের নির্মূল করতে গিয়ে সাধারণ মানুষের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজার মানুষ।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×