হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হলিউডে অভিষেক করলেন বারাক ওবামার মেয়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


হলিউডে যাত্রা শুরু করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামা। তবে অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে হলিউডে নাম লেখালেন মিশেল ওবামা-বারাক ওবামার বড় মেয়ে মালিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গেল ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে।

এ উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন মালিয়া। আর সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা যায়নি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করেছেন মালিয়া। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন।

এছাড়াও মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়া

আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হলিউডে অভিষেক করলেন বারাক ওবামার মেয়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হলিউডে অভিষেক করলেন বারাক ওবামার মেয়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] হলিউডে যাত্রা শুরু করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামা। তবে অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে হলিউডে নাম লেখালেন মিশেল ওবামা-বারাক ওবামার বড় মেয়ে মালিয়া।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গেল ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে।এ উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন মালিয়া। আর সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা যায়নি।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করেছেন মালিয়া। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন।এছাড়াও মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়াআইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×