হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঐশ্বরিয়াকে ‘বারংবার অপমান’, রাহুলের কড়া সমালোচনায় বিজেপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি – বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে উদ্দেশ করে নেতিবাচক মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিন্দা করেছে বিজেপি।

ঐশ্বরিয়াকে অবমাননা করে রাহুল গান্ধী নিজেকে কতটা নীচে নামিয়েছে উল্লেখ করে বুধবার বিজেপি বলেছে, সফল এবং ‘সেল্ফমেড’, অর্থাৎ, যারা নিজ ক্ষমতায় সফল হয়েছেন, এমন নারীদের রাহুল গান্ধী সহ্য করতে পারেন না।

উত্তর প্রদেশে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত। গত মাসে অযোধ্যার রাম মন্দিরে অনুষ্ঠিত ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সমালোচনা করে রাহুল গান্ধী বিজেপিকে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

কংগ্রেস নেতা দাবি করেছেন, জমকালো অভিষেক অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটি ও কোটিপতিরা উপস্থিত ছিলেন। ওবিসি, দলিত বা উপজাতীয় সম্প্রদায়ের কেউ উপস্থিত ছিলেন না, যারা দেশের জনসংখ্যার ৭৩ শতাংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন উপস্থিত ছিলেন, ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের সঙ্গে অযোধ্যায় যাননি বা তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বিজেপির কর্ণাটক রাজ্য শাখা বিবৃতিতে বলেছে, ‘ভারতীয়দের ক্রমাগত প্রত্যাখ্যানে হতাশ হয়ে রাহুল গান্ধী ভারতের গর্ব ঐশ্বরিয়া রাইকে হেয় করে অত্যন্ত নীচে নেমে গেছেন। স্বনামধন্য পরিবারের চতুর্থ প্রজন্মের সন্তান হয়েও রাহুলের কোনো কৃতিত্ব নেই। এখন তিনি ঐশ্বরিয়ার বিরুদ্ধে অপবাদ চালাচ্ছেন। অথচ রাহুলের পরিবারের থেকে ভারতের জন্য বেশি গৌরব এনে দিয়েছেন তিনি।’

ঐশ্বরিয়ারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে গায়িকা সোনা মহাপাত্রও নিন্দা জানিয়েছিলেন। তিনি তার মন্তব্যকে অপমানজনক বলেছেন। রাজনৈতিক ফায়দার জন্য নারীদের ওপর শোষণ করার সমালোচনা করেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঐশ্বরিয়াকে ‘বারংবার অপমান’, রাহুলের কড়া সমালোচনায় বিজেপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঐশ্বরিয়াকে ‘বারংবার অপমান’, রাহুলের কড়া সমালোচনায় বিজেপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি – বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে উদ্দেশ করে নেতিবাচক মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিন্দা করেছে বিজেপি।ঐশ্বরিয়াকে অবমাননা করে রাহুল গান্ধী নিজেকে কতটা নীচে নামিয়েছে উল্লেখ করে বুধবার বিজেপি বলেছে, সফল এবং ‘সেল্ফমেড’, অর্থাৎ, যারা নিজ ক্ষমতায় সফল হয়েছেন, এমন নারীদের রাহুল গান্ধী সহ্য করতে পারেন না।উত্তর প্রদেশে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত। গত মাসে অযোধ্যার রাম মন্দিরে অনুষ্ঠিত ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সমালোচনা করে রাহুল গান্ধী বিজেপিকে কটাক্ষ করেছেন।কংগ্রেস নেতা দাবি করেছেন, জমকালো অভিষেক অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটি ও কোটিপতিরা উপস্থিত ছিলেন। ওবিসি, দলিত বা উপজাতীয় সম্প্রদায়ের কেউ উপস্থিত ছিলেন না, যারা দেশের জনসংখ্যার ৭৩ শতাংশ।উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন উপস্থিত ছিলেন, ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের সঙ্গে অযোধ্যায় যাননি বা তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।বিজেপির কর্ণাটক রাজ্য শাখা বিবৃতিতে বলেছে, ‘ভারতীয়দের ক্রমাগত প্রত্যাখ্যানে হতাশ হয়ে রাহুল গান্ধী ভারতের গর্ব ঐশ্বরিয়া রাইকে হেয় করে অত্যন্ত নীচে নেমে গেছেন। স্বনামধন্য পরিবারের চতুর্থ প্রজন্মের সন্তান হয়েও রাহুলের কোনো কৃতিত্ব নেই। এখন তিনি ঐশ্বরিয়ার বিরুদ্ধে অপবাদ চালাচ্ছেন। অথচ রাহুলের পরিবারের থেকে ভারতের জন্য বেশি গৌরব এনে দিয়েছেন তিনি।’ঐশ্বরিয়ারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে গায়িকা সোনা মহাপাত্রও নিন্দা জানিয়েছিলেন। তিনি তার মন্তব্যকে অপমানজনক বলেছেন। রাজনৈতিক ফায়দার জন্য নারীদের ওপর শোষণ করার সমালোচনা করেন তিনি।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×