হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাড়ির সামনে বেপরোয়া লরির চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নেত্রকোনা, ২৩ ফেব্রুয়ারি – নেত্রকোনার মোহনগঞ্জে মাটিভর্তি বেপরোয়া গতির লরির চাপায় বাইসাইকেলে থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্রের নাম রাব্বি মিয়া (১২)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনামুল (১৫) নামে আরেক কিশোর। ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়। ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। আহত এনামুলকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লরি জব্দ করে ও এর চালক আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এনামুলের চাচা জুলহাশ মিয়া জানান, হাওরের খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এলাকার একটি চক্র। দিনে ১৫-২০টি লরি বেপরোয়া চলাফেরা করছে। সন্ধ্যার দিকে একটি লরি রাব্বি ও এনামুলকে চাপা দেয়। এতে রাব্বি ঘটনাস্থলে নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাড়ির সামনে বেপরোয়া লরির চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাড়ির সামনে বেপরোয়া লরির চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নেত্রকোনা, ২৩ ফেব্রুয়ারি – নেত্রকোনার মোহনগঞ্জে মাটিভর্তি বেপরোয়া গতির লরির চাপায় বাইসাইকেলে থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্রের নাম রাব্বি মিয়া (১২)।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনামুল (১৫) নামে আরেক কিশোর। ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন।পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়। ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। আহত এনামুলকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লরি জব্দ করে ও এর চালক আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।এনামুলের চাচা জুলহাশ মিয়া জানান, হাওরের খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এলাকার একটি চক্র। দিনে ১৫-২০টি লরি বেপরোয়া চলাফেরা করছে। সন্ধ্যার দিকে একটি লরি রাব্বি ও এনামুলকে চাপা দেয়। এতে রাব্বি ঘটনাস্থলে নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়।মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×