হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহবাজকে কেন ইমরান খানকে ধন্যবাদ দিতে বললেন বিলাওয়াল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ২৫ ফেব্রুয়ারি – পাকিস্তানে জোট সরকার গঠনে সমঝোতা আগেই করেছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাদের জোট গঠনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কোনো বাধাই তৈরি করেনি। এমনটা দাবি করে কারাবন্দি ইমরান খানকে একহাত নিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি কোনো বাধা না দেওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানাতে পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর জিও নিউজের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) করাচিতে এক সংবাদ সম্মেলনে ইমরানের পিটিআইয়ের প্রতি কটাক্ষ করে বিলাওয়াল বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা হয়তো শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকে ভোট দিচ্ছি যে দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর শাহবাজের উচিত পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানানো।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পিটিআই প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি। ফলে জোট গড়ে কেন্দ্রীয় সরকার আসার বিষয়ে একটি সমঝোতা করেছে পিপিপি ও পিএমএল-এন। চুক্তি অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রী পদে শাহবাজকে সমর্থন দেবে পিপিপি। বিনিময়ে প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ নেবে দলটি। তবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অংশ হবে না পিপিপি।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

অন্যদিকে জোট গঠন করে সরকারে আসার তেমন সম্ভাবনা না থাকলেও চেষ্টা অব্যাহত রেখেছে পিটিআই। এ ছাড়া ভোটে কারচুপির অভিযোগে সারা দেশে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মামলায় কারাবন্দি ইমরান খানের দল পিটিআই।

সূত্র: কালবেলা
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাহবাজকে কেন ইমরান খানকে ধন্যবাদ দিতে বললেন বিলাওয়াল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহবাজকে কেন ইমরান খানকে ধন্যবাদ দিতে বললেন বিলাওয়াল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২৫ ফেব্রুয়ারি – পাকিস্তানে জোট সরকার গঠনে সমঝোতা আগেই করেছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাদের জোট গঠনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কোনো বাধাই তৈরি করেনি। এমনটা দাবি করে কারাবন্দি ইমরান খানকে একহাত নিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি কোনো বাধা না দেওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানাতে পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর জিও নিউজের।শনিবার (২৪ ফেব্রুয়ারি) করাচিতে এক সংবাদ সম্মেলনে ইমরানের পিটিআইয়ের প্রতি কটাক্ষ করে বিলাওয়াল বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা হয়তো শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকে ভোট দিচ্ছি যে দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর শাহবাজের উচিত পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানানো।পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পিটিআই প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি। ফলে জোট গড়ে কেন্দ্রীয় সরকার আসার বিষয়ে একটি সমঝোতা করেছে পিপিপি ও পিএমএল-এন। চুক্তি অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রী পদে শাহবাজকে সমর্থন দেবে পিপিপি। বিনিময়ে প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ নেবে দলটি। তবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অংশ হবে না পিপিপি।অন্যদিকে জোট গঠন করে সরকারে আসার তেমন সম্ভাবনা না থাকলেও চেষ্টা অব্যাহত রেখেছে পিটিআই। এ ছাড়া ভোটে কারচুপির অভিযোগে সারা দেশে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মামলায় কারাবন্দি ইমরান খানের দল পিটিআই।সূত্র: কালবেলাআইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×