হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগুনে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোবাসসারা নামে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোবাসসারার বয়স সাড়ে ৩ বছর।

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে দগ্ধ রাসেল নামে এক শিশু মারা গিয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।

শনিবার সকালে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯ জন আহত হন। পরে অন্য ক্লাস্টারের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রথমে ৯ অগ্নিদগ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগুনে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগুনে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
Print Image
নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোবাসসারা নামে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোবাসসারার বয়স সাড়ে ৩ বছর। চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে দগ্ধ রাসেল নামে এক শিশু মারা গিয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে। শনিবার সকালে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯ জন আহত হন। পরে অন্য ক্লাস্টারের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রথমে ৯ অগ্নিদগ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×