হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শবে বরাতের রাতে কক্সবাজারের রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার সরকারি কলেজের সামনে রাস্তার পাশে হামাগুড়ি দিয়ে আকুতি করছিলেন রোগাক্রান্ত ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। বারবার বলেছিলেন, ‘আমাকে নিয়া যা, আমাকে নিয়া যা।’

বৃদ্ধার আকুতি শুনে আশপাশের লোকজন তাকে রাত ১২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে ভাগ্য নির্ধারণের রাতে বৃদ্ধার আকুতিই (আমাকে নিয়া যা) যেন শুনেছেন সৃষ্টিকর্তা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে।

এদিকে ঘটনাটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে মানুষ লিখেছেন, ‘আফসোস! যে রাতে কেউ জান্নাত খোঁজে, সে রাতে আবার কেউ জান্নাত ফেলে দেয়!’

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসাকালীন তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ মর্গে রয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি সদস্যরা এসে আঙুলের ছাপ নিয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শবে বরাতের রাতে কক্সবাজারের রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শবে বরাতের রাতে কক্সবাজারের রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
Print Image
পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার সরকারি কলেজের সামনে রাস্তার পাশে হামাগুড়ি দিয়ে আকুতি করছিলেন রোগাক্রান্ত ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। বারবার বলেছিলেন, ‘আমাকে নিয়া যা, আমাকে নিয়া যা।’ বৃদ্ধার আকুতি শুনে আশপাশের লোকজন তাকে রাত ১২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে ভাগ্য নির্ধারণের রাতে বৃদ্ধার আকুতিই (আমাকে নিয়া যা) যেন শুনেছেন সৃষ্টিকর্তা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। এদিকে ঘটনাটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে মানুষ লিখেছেন, ‘আফসোস! যে রাতে কেউ জান্নাত খোঁজে, সে রাতে আবার কেউ জান্নাত ফেলে দেয়!’ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসাকালীন তার মৃত্যু হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ মর্গে রয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি সদস্যরা এসে আঙুলের ছাপ নিয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×