হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৬তারিখের পরও নেওয়া যাবে করোনার প্রথম ডোজ

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন

চলতি মাসের ২৬ তারিখ দেশে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ করার ঘোষণা থাকলেও সেখান থেকে সরে এসেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকবে। তবে কার্যক্রম চলমান থাকবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে ‘আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ করা হবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে। তাই প্রথম ডোজের আওতায় আনতে ২৬ তারিখ একদিনে ১ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে আহ্বান করব টিকা নেওয়ার। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি

তিনি বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। দশ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এই কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।
ঢাকাটাইমস২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৬তারিখের পরও নেওয়া যাবে করোনার প্রথম ডোজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৬তারিখের পরও নেওয়া যাবে করোনার প্রথম ডোজ

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন
Print Image
চলতি মাসের ২৬ তারিখ দেশে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ করার ঘোষণা থাকলেও সেখান থেকে সরে এসেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকবে। তবে কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে 'আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম' বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ করা হবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে। তাই প্রথম ডোজের আওতায় আনতে ২৬ তারিখ একদিনে ১ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে আহ্বান করব টিকা নেওয়ার। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। দশ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এই কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব। ঢাকাটাইমস২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×